‘বাবার স্বাধীন করা বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছে!’ প্রথম প্রকাশেই বিস্ফোরক হাসিনা

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)ভারত থেকে তাঁর প্রথম প্রকাশ্য ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি ২০২৪ সালের ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান তুলে…

sheikh-hasina-first-public-speech

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)ভারত থেকে তাঁর প্রথম প্রকাশ্য ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি ২০২৪ সালের ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, ইসলামপন্থী গোষ্ঠীগুলি সেই আন্দোলনকে ছিনতাই করে হিংসাত্মক রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল এবং ব্যালট বাক্সের বাইরে ক্ষমতা দখলের পথ তৈরি করেছিল।

Advertisements

অনুষ্ঠানে হাসিনা (Sheikh Hasina)বলেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়, যে দেশ স্বাধীন করেছিলেন মুজিবর রহমান। তিনি বলেন বাংলাদেশ এখন ভারতের পূর্ব সীমান্তে “আরেকটি পাকিস্তান” হয়ে উঠেছে। বিদেশি গোয়েন্দা সংস্থা, বিশেষ করে পাকিস্তানের আইএসআই সেখানে অবাধে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহতের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন। রাষ্ট্র সংঘের অনুমান প্রায় ১৪০০ এবং আগের অন্তর্বর্তী সরকারের হিসাব ৮০০-এর বেশি হওয়ায় পার্থক্যের ব্যাখ্যা চান।

   

আরও দেখুনঃ থানায় ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর, খতিয়ে দেখলেন অভিযোগ, দেখলেন লক আপও

বুধবার নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে ভাষণ দেন হাসিনা (Sheikh Hasina)। এটি ২০২৪ সালের আগস্টে তাঁর সরকারের পতনের পর প্রথম প্রধান জনসমক্ষে উপস্থিতি। তিনি বলেন, “আমি শুধু পাঁচবারের প্রধানমন্ত্রী হিসেবে নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবেও কথা বলছি।”

Advertisements

হাসিনা (Sheikh Hasina)দাবি করেন, শুরু থেকেই তাঁর সরকার সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চেয়েছিল। কিন্তু সংগঠিত গোষ্ঠীগুলো ছাত্রদের দাবিকে হিংসাত্মক রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করে। তিনি বলেন, “ছাত্রদের আবেগগতভাবে ব্যবহার করা হয়েছিল। মুহাম্মদ ইউনূস নিজেই বলেছেন, এটি সূক্ষ্মভাবে পরিকল্পিত আন্দোলন, যার পেছনে একজন মাস্টারমাইন্ড ছিলেন। তাঁর কথাই সত্য প্রকাশ করে। এটি স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না।

আরও দেখুনঃ যন্তরমন্তরে নাশকতার ছক ভেঙে দিয়ে ৮ ISI জঙ্গিকে দাওয়াই পঞ্জাব পুলিশের

কোনো দৃশ্যমান নেতৃত্ব ছিল না, নির্দেশনা অদৃশ্যভাবে আসত। এটি সংগঠিত, নির্দেশিত এবং ব্যালট বাক্সের বাইরে ক্ষমতার পথ তৈরি করতে ব্যবহার করা হয়েছিল।” কেউ কেউ হেফাজতে মারা গেছেন বলেও তিনি অভিযোগ করেন।হাসিনা ভাষণে ভারতকে বাংলাদেশের “মহান বন্ধু” বলে অভিহিত করেন।

তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দেশের পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, এটি সেই বাংলাদেশ নয় যার জন্য ১৯৭১ সালে ত্রিশ লাখ মানুষ প্রাণ দিয়েছিল। এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের দেখান পথেই চলছে।

Advertisements