আরশোলাদের নতুন আল্টিমেটাম: যন্তর মন্তরে লোহার ব্যারিকেড, মোতায়েন ব়্যাফ

কলকাতা: প্রয়োজনীয় আইনি ব্যবস্থা বা এফআইআর (FIR) অবিলম্বে প্রত্যাহার না করা হলে ফের আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। সেই আল্টিমেটামের পরেই…

কলকাতা: প্রয়োজনীয় আইনি ব্যবস্থা বা এফআইআর (FIR) অবিলম্বে প্রত্যাহার না করা হলে ফের আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। সেই আল্টিমেটামের পরেই নড়েচড়ে বসল প্রশাসন। দিল্লির যন্তর মন্তর চত্বরে নতুন করে কড়া নিরাপত্তা বলয় তৈরি করল দিল্লি পুলিশ।

Advertisements

গত প্রায় ৩৬ দিন ধরে যে যন্তর মন্তরে তৎকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চলেছিল, সেই চত্বরেই এখন পুলিশি তৎপরতা তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভস্থলের উভয় পাশের ব্যারিকেডগুলিকে লোহার রড দিয়ে ঝালাই করে আরও মজবুত করা হয়েছে। পাশাপাশি, এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF) একটি সম্পূর্ণ কোম্পানিকে চব্বিশ ঘণ্টার জন্য মোতায়েন করা হয়েছে।

   

প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ওই এলাকায় নতুন করে জমায়েতের আশঙ্কা থেকেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৫ জুলাই কেন্দ্রের সঙ্গে আন্দোলনকারীদের সমঝোতার পর আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সমঝোতা ভাঙার অভিযোগ তুলে ফের সরব হয়েছে আয়োজকরা। তাদের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এখনও মামলা ও আটকের ঘটনা ঘটছে। সমস্ত এফআইআর প্রত্যাহার এবং ধৃতদের মুক্তির দাবিতে একদিকে যেমন আইনি সহায়তার সেল গড়ার ঘোষণা হয়েছে, তেমনই চত্বরে নিরাপত্তা বাড়ানোর ফলে নতুন করে রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়েছে।

E20 পেট্রোলে গাড়ির মাইলেজ কমে? ইঞ্জিনে সমস্যা? সংসদে স্পষ্ট জবাব গড়করির

Advertisements

আয়ুর্বেদ চিকিৎসকদের অবমাননায় এবার হবে শাস্তি! নির্দেশ মোদী সরকারের

Advertisements