শেষ রাতের তালিবান হামলায় কান্দাহারে নাস্তানাবুদ পাক সেনা

কাবুল: যুদ্ধ যেমন চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, ঠিক তেমনই অশান্ত পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইন (Taliban Attack)। সূত্রের খবরে জানা যাচ্ছে শেষ রাতের অতর্কিত আক্রমণে আফগান তালিবান…

taliban-attack-pakistani-forces-kandahar-shorabak-durand-line

কাবুল: যুদ্ধ যেমন চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, ঠিক তেমনই অশান্ত পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইন (Taliban Attack)। সূত্রের খবরে জানা যাচ্ছে শেষ রাতের অতর্কিত আক্রমণে আফগান তালিবান যোদ্ধারা পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালিয়ে কয়েকজন সেনাকে হত্যা করেছে এবং কান্দাহার প্রদেশের শোরাবাক এলাকায় একটি পাকিস্তানি সামরিক চৌকি দখল করে নিয়েছে। রাতের অন্ধকারে চালানো এই হামলার ফুটেজ সমাজ এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে জ্বলন্ত চৌকি এবং দখল হওয়া পাকিস্তানি গোলাবারুদ।

Advertisements

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, কান্দাহারের মারুফ জেলায়ও ভারী লড়াই চলছে, যেখানে দুজন পাকিস্তানি সেনা নিহত, তিনজন আহত হয়েছে এবং একটি পাকিস্তানি চৌকি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা গত কয়েকদিনের মধ্যে দুই দেশের মধ্যে উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে ডুরান্ড লাইনে ছোটখাটো গোলাগুলি শুরু হয়, যা পরে বড় আকারের হামলায় রূপ নেয়।

   

আরও দেখুন: ‘সেকুলারিজম নিপাত যাক’! দোলের সকালে মমতার পাড়ায় দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

পাকিস্তান অভিযোগ করে যে আফগানিস্তানে আশ্রয় নেওয়া তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) যোদ্ধারা পাকিস্তানে হামলা চালাচ্ছে, তাই তারা আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তালিবান সরকার ‘প্রতিশোধমূলক অভিযান’ শুরু করে, যাতে তারা দাবি করেছে পাকিস্তানি সেনাদের বড় ক্ষতি করেছে এবং একাধিক চৌকি দখল করেছে। শোরাবাক এলাকায় তালেবানের হামলা রাতের দিকে শুরু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তালেবান যোদ্ধারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি চৌকিতে আক্রমণ করে। কয়েক ঘণ্টার তীব্র লড়াইয়ের পর চৌকিটি দখল করে নেয়। ফুটেজে দেখা যাচ্ছে, চৌকির ভিতরে আগুন জ্বলছে, পাকিস্তানি সেনাদের গোলাবারুদের বাক্স ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং তালেবান যোদ্ধারা সেগুলো দখল করছে। একটি ভিডিওতে দেখা যায়, তালেবান যোদ্ধারা উল্লাস করছে এবং পাকিস্তানি পতাকা নামিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।

Advertisements

এই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে তালিবানরা দাবি করেছে, যদিও পাকিস্তানি পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। মারুফ জেলায়ও পরিস্থিতি উত্তপ্ত। স্থানীয় এক সূত্র জানিয়েছে, তালেবানের হামলায় দুজন পাকিস্তানি সেনা নিহত গেছে, তিনজন আহত। একটি চৌকি পুরোপুরি আগুনে পুড়ে গেছে। লড়াই এখনও চলছে, উভয় পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করছে।

এই সংঘর্ষে ড্রোন, আর্টিলারি এবং রকেট লঞ্চারের ব্যবহার হচ্ছে বলে খবর। পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ নামে প্রতিশোধমূলক অভিযান চালাচ্ছে, যাতে তারা আফগানিস্তানের কাবুল, কান্দাহার এবং অন্যান্য এলাকায় বিমান হামলা করেছে। পাকিস্তান দাবি করেছে যে তারা শতাধিক তালিবান যোদ্ধাকে হত্যা করেছে এবং একাধিক চৌকি ধ্বংস করেছে।

Advertisements