ইউক্রেনে আঘাত হানতে রাশিয়ায় মোতায়েন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট!

লন্ডন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War)মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক সম্পৃক্ততার খবর। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার দাবি, উত্তর কোরিয়ার…

Russia Ukraine War north-korea-missile-unit-russia-deployment-ukraine-intelligence-claim

লন্ডন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War)মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক সম্পৃক্ততার খবর। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার দাবি, উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিট পশ্চিম রাশিয়ায় মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে। এই ইউনিটে প্রায় ৯০ জন সেনা, ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি লঞ্চার থাকতে পারে, যা ভবিষ্যতে ইউক্রেনে হামলায় ব্যবহার করা হতে পারে।

Advertisements

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (GUR)-এর কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াকের দাবি, রাশিয়া এই উত্তর কোরীয় ইউনিটকে পশ্চিমাঞ্চলের ভোরোনেজ অঞ্চলে অবস্থিত ১১২তম মিসাইল ব্রিগেডের সঙ্গে মোতায়েন করার পরিকল্পনা করছে।

   

চেরনিয়াক আরও জানান, উত্তর কোরিয়া ইতিমধ্যেই KN-23 এবং KN-24 সিরিজের ৪০টি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সামরিক কর্মী রাশিয়ায় পাঠিয়েছে। তবে চূড়ান্ত মোতায়েনের ধরন এবং মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা আগামী মাসে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে নির্ধারিত হতে পারে।
তবে এই উত্তর কোরীয় সেনারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র অভিযানে কী ভূমিকা পালন করবে, তা এখনও স্পষ্ট নয়।

ইউক্রেনের অভিযোগ, ২০২৩ সালের শেষ দিক থেকেই রাশিয়া উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তবে এবার যদি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট সরাসরি রাশিয়ায় মোতায়েন হয়, তাহলে মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে যাবে।

Advertisements

Also Read |  আমেরিকায় ভিসা নবীকরণে বাড়তি খরচ, ট্রাম্পের কোপে বিপাকে ভারতীয়রা

ফিলাডেলফিয়াভিত্তিক Foreign Policy Research Institute-এর সিনিয়র ফেলো রব লি বলেন, ইউক্রেনের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে। তাঁর মতে, ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে রাশিয়ার হাতে যদি আরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসে, তাহলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতকালে রাশিয়া আগের বছরের মতো আবারও ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সে ক্ষেত্রে ইউক্রেনের সীমিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় পরীক্ষার মুখে পড়বে।

Also Read | ৩০৬ বছরের রেকর্ড ভেঙে গিনেস বুকে নাম! ১৮ বছরে বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক নাথান

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, রয়টার্স স্বাধীনভাবে ইউক্রেনের এই দাবিগুলি যাচাই করতে পারেনি। চেরনিয়াক জানিয়েছেন, তাঁর বক্তব্য গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে, যা নিরাপত্তার কারণে প্রকাশ করা সম্ভব নয়। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

ইউক্রেনের দাবি অনুযায়ী, উত্তর কোরিয়া ইতিমধ্যেই রাশিয়াকে লক্ষ লক্ষ আর্টিলারি শেল সরবরাহ করেছে এবং ২০২৪ সালে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় অভিযানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১৪ হাজার সেনাও পাঠিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্প্রতি দাবি করেন, রাশিয়া আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

চেরনিয়াকের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে প্রায় ৯,৫০০ উত্তর কোরীয় সেনা অবস্থান করছে। যদিও তাঁরা এখন সরাসরি ইউক্রেনের ভেতরে সামরিক অভিযানে অংশ নিচ্ছেন না।

Also Read | সীমান্তে ২৫০টি চিনা হাউইৎজার নামাল পাকিস্তান, কোন গভীর চাল চালছে ইসলামাবাদ?

ইউক্রেন আরও অভিযোগ করেছে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র দেশটির মধ্যাঞ্চলের রাদুশনে গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। ওই হামলায় একই পরিবারের অন্তত পাঁচজন নিহত হন।

ইউক্রেনের সামরিক সূত্রের দাবি, KN-23 ও KN-24 ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং বিস্ফোরক বহনের ক্ষমতা রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি হলেও এগুলির নির্ভুলতা তুলনামূলকভাবে কম। ফলে এসব হামলায় বেসামরিক হতাহতের আশঙ্কাও বেশি থাকে বলে ইউক্রেনের অভিযোগ।

Advertisements