নিউইয়ার্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (UNGA) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের করা মন্তব্যের তীব্র প্রতিক্রয়া জানাল ভারত। পাক প্রধানমন্ত্রীর কাশ্মীর ও সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানকে একহাত নিয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সীমান্তপার সন্ত্রাসবাদ বন্ধ না হলে তার চড়া মূল্য দিতে হবে এবং আত্মরক্ষার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটল গেহলট (Petal Gehlot) পাকিস্তানের বিরুদ্ধে একযোগে সন্ত্রাসবাদ ও মানবাধিকার লঙ্ঘনের বিস্ফোরক অভিযোগ তোলেন।
পাক প্রধানমন্ত্রীর দাবি ও ভারতের কড়া জবাব
রাষ্ট্রসংঘের মঞ্চে শেহবাজ শরিফ সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তকে আইনি ভিত্তিহীন বলে দাবি করে জল প্রবাহে বাধা দিলে তা ‘যুদ্ধের সামিল’ বলে হুমকি দিয়েছিলেন। এর জবাবে পেটল গেহলট পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে জানান যে, পাকিস্তান দিনে শান্তির কথা বলে আর রাতে সন্ত্রাসবাদ চালায়। ওসামা বিন লাদেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৯/১১ হামলার মূলচক্রী পাকিস্তানের সামরিক আকডেমির কাছেই লুকিয়ে ছিল, আর আজ সেই সামরিক বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান।
জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ
জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত সাফ জানিয়ে দেয় যে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং অভিন্ন অঙ্গ ছিল, আছে এবং চিরকাল থাকবে। এর পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এর রাওয়ালকোট সহ বিভিন্ন অঞ্চলের মানুষের ওপর চলা নির্যাতন, হিংসা এবং মৌলিক অধিকার কেড়ে নেওয়ার প্রসঙ্গও তুলে ধরে ভারত।
‘সন্ত্রাস অব্যাহত থাকলে পরিণতি ভোগ করতে হবে’
ভারত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানের দীর্ঘদিনের সীমান্তপার সন্ত্রাসবাদের নীতিই আসল সমস্যা। অতীতেও তার প্রমাণ দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদীদের জন্য কোনো লুকোনোর জায়গা নেই। পেটল গেহলট হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি তাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে তার পরিণতি ভারতকে ভোগ করতে হবে এবং প্রয়োজনে আত্মরক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ করবে নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের এই মিষ্টি ও প্রতারণামূলক কথায় বিভ্রান্ত হবে না বলেই বিশ্বাস ভারতের।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
