নন্দীগ্রামে বিজেপি নেতার নির্মম মারধর, সাধারণ মানুষ আতঙ্কিত

নন্দীগ্রাম: সম্প্রতি নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগরের বিজেপি নেতা অশোক করণের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা অশোক করন নির্মম ভাবে এক…

West Bengal BJP Manifesto

নন্দীগ্রাম: সম্প্রতি নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগরের বিজেপি নেতা অশোক করণের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা অশোক করন নির্মম ভাবে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করছে, সঙ্গে থাকা সিকিউরিটি গার্ড ও ওই ব্যক্তিকে মারধর করছে।

Advertisements

মধ্যযুগীয় বর্বরতা দাবি করে ইতি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ভিডিওটি নিজেদের ফেসবুকে পোস্ট করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা বাপ্পাদিত্য গর্গ দাবি করেছেন এখনও বিজেপি ক্ষমতায় আসেনি তাদের এই উদ্ধত্য। নন্দীগ্রামের সাধারণ মানুষ ভয় পাচ্ছে। এটা মধ্যযুগীয় বর্বরতা।

   

তিনি বলেন, ‘‘যে ব্যক্তিকে মারধর করা হয়েছে সেই ব্যক্তি দাবি করেছেন অনুমতি ছাড়া তিনি বাড়ির কাজ করাচ্ছিলেন। তাই তাকে দেখতে পেয়ে মারধর করেন অশোক করণ। তবে অভিযুক্ত বিজেপি নেতার দাবি তিনি গন্ডগোল থামাচ্ছিলেন। তৃণমূল এ আই এর সাহায্য নিয়ে তাকে ফাঁসাচ্ছে৷’’

Advertisements