নয়া ইতিহাস, বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে ড্র ভারতের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সেপ্টেম্বরের ফিফা ফ্রেন্ডলিতে অনবদ্য (IND vs Panama)  লড়াই খালিদ জামিলের ছেলেদের।  শুক্রবারের সন্ধ্যায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী পানামার বিরুদ্ধে খেলতে নেমেছিল…

india-draw-panama-1-1-fifa-friendly-rayan-williams-2026

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সেপ্টেম্বরের ফিফা ফ্রেন্ডলিতে অনবদ্য (IND vs Panama)  লড়াই খালিদ জামিলের ছেলেদের।  শুক্রবারের সন্ধ্যায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী পানামার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। ফিফা তালিকায় প্রতিপক্ষের ধারে কাছে ছিল না ভারত। খাতায় কলমে ও অনেকটাই গিয়েছিল এই দেশ। সেইসাথে সদ্য বিশ্বকাপ খেলার সুবাদে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ভারতের কাছে। তবে অনেকেই মনে করেছিল আসন্ন ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আগে পানামাকে হয়তো কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে ব্লু টাইগার্সরা। কিন্তু ম্যাচ শেষে বদলে গেল প্রায় সকলের ভাবনা চিন্তা।

Advertisements

এদিন ১-১ গোলের অমীমাংসিত ফলাফল নিয়েই শেষ হল এই ফ্রেন্ডলী ম্যাচ। প্রথম থেকেই কান্তিরাভার বুকে প্রভাব ফেলতে তৎপর থেকেছে ভারতীয় ফুটবল দল। সুযোগ বুঝেই মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে গোলের মুখ খুলতে মরিয়া হয়ে উঠতে শুরু করেছিলেন আশিক কুরুনিয়ানরা। তবে আটকে যেতে হচ্ছিল বারংবার। তবে ৪১ মিনিটের মাথায় রায়ান উইলিয়ামসের দৌলতে অনায়াসেই এগিয়ে গিয়েছিল ভারত। যেটা নিঃসন্দেহে খুশি করেছে ফুটবলপ্রেমীদের। বলাবাহুল্য, সুযোগ বুঝেই বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েছিলেন রায়ান। গোলরক্ষক এগিয়ে আসলে ও বল আটকাতে পারেননি। তার পরে ও বেশ কয়েকবার আক্রমণ সংগঠিত হলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।

   

প্রথমার্ধের ৪৫ মিনিটের পর অতিরিক্ত দুই মিনিট সময় সংযুক্ত হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু অপরিবর্তিত ছিল ফলাফল। দ্বিতীয়ার্ধে ম্যাচের দখল নিতে বেশ কয়েকটি জায়গায় বদল আনেন পানামা কোচ। তারপর ৬৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দুরপাল্লার শট নেন ওমর ভ্যালেন্সিয়া। কার্যত নিষ্ক্রিয় থাকেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ম্যাচে ফিরে আসে পানামা। তারপর বেশ কিছু মিনিট ধরে ভারতীয় রক্ষণভাগে হানা দেখা গিয়েছিল পানামার ফুটবলারদের। তবে আনোয়ার আলি থেকে শুরু করে অভিষেক সিংদের দৌলতে বিপদ আর ঘটেনি। পাশাপাশি একটি দুরন্ত সেভ দেন গুরপ্রীত।

ম্যাচের বয়স যত বেড়েছে আক্রমণের তেজ বাড়িয়েছে ভারত। এডমুন্ড লালরিন্ডিকা থেকে শুরু করে মনবীর সিংরা ফের এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি। ৯০ মিনিটের পর অতিরিক্ত চার মিনিট সময় সংযুক্ত করা হলেও পুনরায় গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে।

Advertisements

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Advertisements