সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি জিতে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনালে নেমেছিল ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট। সম্পূর্ণ সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। এদিন দলের হয়ে হ্যাটট্রিক করেন এডমুন্ড লালরিন্ডিকা। এছাড়াও আরও একটি গোল করেন বিপিন সিং।
অন্যদিকে, সবুজ-মেরুনের হয়ে ব্যবধান কমান বাগানের দাপুটে ফুটবলার মনবীর সিং। তারপর দলের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়তে শুরু করলেও শেষ পর্যন্ত ম্যাচে ফেরা সম্ভব হয়নি। এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন বিপিন সিং। সেই ধাক্কা কাটিয়ে ওঠার দুই মিনিটের মধ্যেই ফের গোল হজম করে দল। এবার ব্যবধান বাড়িয়ে দিয়ে যান এডমুন্ড লালরিন্ডিকা। ঠিক মিনিট দশেকের ব্যবধান। তারপর ফের গোল আসে এই এডমুন্ডের পা থেকেই।
(বিস্তারতি আসছে)
Presenting the CHAMPIONS of the 135th Edition of IndianOil Durand Cup : @eastbengal_fc
Watch live on @SonySportsNetwk , @SonyLIV & Sony Aath. #EBFCMBSG #135thEditionofIndianOilDurandCup #PoweredbySBIandCIL #DeshKaCup #ManyChampionsOneLegacy pic.twitter.com/QOGiC0IvIZ
— Durand Cup (@thedurandcup) August 23, 2026
তবে এসবের মাঝেই ম্যাচের ৩৩ মিনিটের মাথায় উইং থেকে উঠে এসে ব্যবধান কমিয়ে যান মনবীর সিং। যারফলে ৩-১ গোলের ফলাফল তৈরি হয়। তবে প্রথমার্ধের শেষের দিকে অর্থাৎ ফের বল গোলে ঠেলে দেয় এডমুন্ড। যারফলে এমন হাইভোল্টেজ ডার্বি ম্যাচে হ্যাটট্রিক সম্পন্ন করেন এই ভারতীয় ফুটবলার। যারফলে প্রথমার্ধের শেষে ৪-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে মশাল ব্রিগেড। দ্বিতীয়ার্ধে আরও বেশ কয়েকবার গোলের সুযোগ এসে গিয়েছিল বিপিন থেকে শুরু করে হর্দিক ভাটরা। কিন্তু সেগুলি কাজে লাগানো সম্ভব হয়নি।
নাহলে অনায়াসেই বাড়ত ব্যবধান। যদিও পরবর্তীতে এডমুন্ড, রামিরেজদের বসিয়ে জেসিন টিকে থেকে শুরু করে আসিফদের মাঠে আনেন কোচ। বলতে গেলে শেষ পর্যন্ত ভারতীয় ফুটবলারদের উপর ভিত্তি করেই বাজিমাত করেন তিনি। এক কথায় যেন মধুর প্রতিশোধ। গত আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ডুরান্ড জিতেই সিজন শুরু করল মশাল ব্রিগেড।
