মুম্বাই ম্যাচের পর চোটে বিরাট, মাঠে না নামায় বাড়ছে উদ্বেগ

দল হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে।তবুও চিন্তা বেড়েছে আরসিবি শিবিরে। কারণ দলের প্রাণ বিরাট কোহলির চোট। কতটা গুরুতর এই চোট তা এখনো স্পষ্ট নয়। Advertisements…

IPL 2026 rcb-rely-on-virat-kohli-srh-without-pat-cummins-ishan-kishan-captain

দল হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে।তবুও চিন্তা বেড়েছে আরসিবি শিবিরে। কারণ দলের প্রাণ বিরাট কোহলির চোট। কতটা গুরুতর এই চোট তা এখনো স্পষ্ট নয়।

Advertisements

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির ব্যাটাররা মোট ২৪০ রান তোলে। প্রাক্তন অধিনায়ক বিরাট ৩৮ বলে অর্ধশতরান করেন। কিন্তু তাতে খুশি হননি বিরাট নিজে। ১৫তম ওভারে হার্দিকের বলে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে বসেন এই তারকা ব্যাটার। এরপর তাঁর গ্লাভস, হেলমেট মাটিতে ছুঁড়ে ফেলে। একপ্রকার রাগের মধ্যেই মাঠ ছাড়েন।

   

এর কারণ দলের জন্য প্রত্যাশিত রান করতে না পারা। এরপর দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতেও নামেননি কিং কোহলি। কোহলিকে শতভাগ ফিট মনে হচ্ছিল না বলেই সম্প্রচারে উল্লেখ করেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। ধারাভাষ্যকার সাইমন ডুল বিরাটের গোড়ালির নিচের অংশে চোটের আশঙ্কা প্রকাশ করেন।

ম্যাচ শেষে অধিনায়ক রজত পাতিদারকে বিরাটের চোটের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সে এখন ঠিক আছে।” তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে সবার প্রিয় কোহলির চোট নিয়ে সংশয় থেকেই গিয়েছে।

Advertisements
Advertisements