Transfer News: পাঞ্জাব ছেড়ে স্লোভেনিয়ার ফুটবল ক্লাবে যুক্ত হলেন বেদে ওসুজি

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই জুলাইয়ের শেষের দিকেই শুরু হতে চলেছে ভারতীয় ক্লাব ফুটবলের নতুন মরসুম (Transfer News)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কলকাতা ফুটবল লিগের পাশাপাশি ঐতিহ্যবাহী…

bede-osuji-joins-slovenian-club-nk-aluminij-after-punjab-fc-exit

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই জুলাইয়ের শেষের দিকেই শুরু হতে চলেছে ভারতীয় ক্লাব ফুটবলের নতুন মরসুম (Transfer News)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কলকাতা ফুটবল লিগের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্ৰুপ পর্ব। সেই অনুযায়ী এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছে দেশের ফুটবল অনুরাগীরা।

Advertisements

এই নতুন সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। দেশের প্রথম সারির দল গুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগে খেলা দলগুলিও খুব একটা পিছিয়ে নেই। গত কয়েক সপ্তাহে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়ে ও সরগরম হয়েছে দলবদলের বাজার।

   

এবার পাঞ্জাব এফসি ছেড়ে বিদেশের ক্লাবে যোগ দিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড বেদে ওসুজি। গতবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে দলের জার্সিতে খেলেছিলেন প্রায় ১৩টি ম্যাচ‌। যার মধ্যে ৩টি গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট ছিল বছর তিরিশের এই ফুটবলারের। তবে পুরনো চুক্তি অনুযায়ী চলতি বছরের মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছিল ক্লাবের। শোনা যাচ্ছিল, নতুন সিজনের জন্য তাকে নিতে নাকি আগ্রহী টুর্নামেন্টের কয়েকটি ফুটবল দল। সীমত কথাবার্তাও নাকি এগিয়ে ছিল খানিকটা। তবে সেটা বেশি দূর যায়নি। এবার ভারত ছাড়লেন তিনি।

যোগদান করলেন স্লোভেনিয়ান লিগের ফুটবল দল এনকে অ্যালুমিনিজে। এই নয়া দলে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন এই ফুটবলার। সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

Advertisements

আরও পড়ুন-

লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,

এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়

খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!

Advertisements