হায়দ্রাবাদের বোলিং দাপট, চেন্নাইকে আটকে ১০ রানে জয় ঈশানের দল

Kolkata, April 18: নো বল, ফ্রি হিট, উইকেট – বেশ নাটকীয় মোড় নিয়েছিল শেষ ওভার। অবশেষে শেষ হাসি হাসল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল ২০২৬-এর ২৭তম ম্যাচে…

srh-beat-csk-by-10-runs-bowling-dominance-ipl-2026

Kolkata, April 18: নো বল, ফ্রি হিট, উইকেট – বেশ নাটকীয় মোড় নিয়েছিল শেষ ওভার। অবশেষে শেষ হাসি হাসল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল ২০২৬-এর ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস। ১০ রানে ম্যাচটি যেতে ঈশান কিষানের দল।

Advertisements

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে এসে ২০ ওভার খেলে ৯ উইকেট হারায় এবং ১৯৪ রান করে। অন্যান্য দিনের মতো ব্যাটিংয়ে ততটা প্রভাব ফেলতে পারেনি ঈশান কিষানের দল। এদিন ১৯৪ রানের ভিত্তি প্রস্তুতকারী দুটি উল্লেখযোগ্য ইনিংস হল – অভিষেক শর্মা ২২ বলে ৫৯ রান এবং হেনরিক ক্লাসেন ৩৯ বলে ৫৯ রান। এছাড়া ট্রাভিস হেড ২৩, নীতীশ কুমার রেড্ডি ১২, সলিল আরোরা ১৩, শিবাঙ্গ কুমার ১২, অনিকেত ভার্মা ২ এবং লিয়াম লিভিংস্টোন ১ রান করে আউট হন। অধিনায়ক ঈশান কিষান কোনো রান পাননি।

   

জবাবে রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রানে শেষ করে চেন্নাই সুপার কিংস। এদিন গত ম্যাচের ব্যাটিং চমক ধরে রাখতে ব্যর্থ সঞ্জু স্যামসনরা। অর্ধশত রানের কাছাকাছিও কেউ পৌঁছাতে পারেননি। মার্কাস স্টয়নিস (৩৪), আয়ুষ মাত্রে (৩০), সারফরাজ খান (২৫), শিবম দুবে (২১), অধিনায়ক রুতুরাজ (১৯), জ্যামি ওভার্টন (১৬), অনশুল কম্বোজ (১৩), সঞ্জু স্যামসন (৭) এবং নুর আহমেদ (১) নিষ্প্রভ।

চেন্নাইয়ের বোলিং বিভাগ এদিন জ্বলে ওঠে। মুকেশ চৌধুরী ট্রাভিস হেড, ঈশান কিষানের মতো আগ্রাসী ব্যাটারদের খুব তাড়াতাড়ি আউট করে সাজঘরে ফেরত পাঠান। ৩টি করে উইকেট নেন অনশুল কম্বোজ, জ্যামি ওভার্টন। ১টি উইকেট নেন গুরজাপনীত সিং।

Advertisements

উল্টোদিকে চেন্নাইয়ের ব্যাটারদেরও এদিন চাপে রেখেছিল হায়দ্রাবাদের বোলাররা। সঞ্জু স্যামসন ও আয়ুষ মাত্রের মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি। এছাড়া তিনটি উইকেট নেন এশান মালিঙ্গা। ১টি করে উইকেট শিকার করেন প্রফুল, সাকিব হুসেন, শিবাঙ কুমার। প্রফুলের প্রথম তিন ওভার ভালো না গেলেও শেষ ওভারে চেন্নাইকে চাপে রেখে দলের জন্য প্রত্যাশিত জয় এনে দেয়।

Advertisements