সাহালের গোলে মরসুমের প্রথম ডার্বি জয় বাগানের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি জয়ের মধ্য দিয়েই ডুরান্ড কাপ শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ডার্বি…

season-first-kolkata-derby-Mohun Bagan -dominance

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি জয়ের মধ্য দিয়েই ডুরান্ড কাপ শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নেমেছিল মেরিনার্সরা (Kolkata Derb) । শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেরা। দলের হয়ে একমাত্র গোল পান সাহাল আব্দুল সামাদ। পরবর্তীতে লাল-হলুদ ফুটবলাররা একাধিকবার আক্রমণে উঠে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে ডার্বি জয়ের মধ্য দিয়েই নতুন মরসুম শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisements

বলাবাহুল্য, এদিন মূলত ভারতীয় ফুটবলারদের নিয়েই একাদশ সাজিয়েছিল দুই শিবির। প্রথমার্ধেই গোলের মুখ খোলার সহজ সুযোগ চলে এসেছিল দুই দলের কাছে। লিস্টন কোলাসো থেকে শুরু করে ডেভিড লালহানসাঙ্গা একের আক্রমণ শানালে ও গোলের দেখা মেলেনি। যারফলে গোলশূন্য ফলাফল ছিল হাফ টাইমে। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ আরও বাড়াতে থাকে মোহনবাগান। তারপর ৫৩ মিনিটের মাথায় চলে আসে বহু প্রতীক্ষিত গোল। লাল-হলুদের রক্ষণভাগে ঢুকে অনবদ্য মাইনাস করেছিলেন কিয়ান নাসিরি। সেখান থেকেই বল ধরে গোলে ঠেলে দিতে ভুল করেননি সাহাল আব্দুল সামাদ।

   

পিছিয়ে পড়ার পর থেকেই প্রতি আক্রমণে উঠে ক্রমশ চাপ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল‌। ডেভিড, রোহিতদের পরিবর্তে বিষ্ণু ও রশিদকে মাঠে আনতে বাধ্য হয়েছিলেন হাবাস। তারপর মাঠে আসেন দানি রামিরেজ‌। অপরদিকে মোহনবাগান বদল করে মাঠে আনে দেজান ড্রাজিচের পাশাপাশি দীপক টাংড়িকে। তুল্যমূল্য লড়াই চলতে থাকে দুই শিবিরের মধ্যে। কিন্তু আর গোলের দেখা মেলেনি। বিশাল কাইথের অনবদ্য পারফরম্যান্সের দরুণ অক্ষত থাকে বাগান দুর্গ। তবে অতিরিক্ত সময়ের শুরুর দিকে ম্যাচে ফেরার সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে। প্রতিপক্ষের বক্সে ঢুকে দুরন্ত শট নিয়েছিলেন দানি রামিরেজ। কিন্তু পোস্টে প্রতিহত হয় সেটি। নাহলে হয়তো পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার সুযোগ থাকতো লাল-হলুদের কাছে।

Advertisements
Advertisements