লাল হলুদ শিবিরের জন্য সুখবর, চোট সারিয়ে মাঠে ফিরছেন ক্রেসপো

সোহিনী পোড়েল, কলকাতা: ইস্টবেঙ্গল ( East Bengal)। চলতি আইএসএলের শুরুটা ভালোই করেছিল। প্রথমে নর্থ ইস্ট ইউনাইটেড। এরপর স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স লাল হলুদের। কিন্তু…

saul-crespo-injury-update-east-bengal-vs-kerala-blasters-isl

সোহিনী পোড়েল, কলকাতা: ইস্টবেঙ্গল ( East Bengal)। চলতি আইএসএলের শুরুটা ভালোই করেছিল। প্রথমে নর্থ ইস্ট ইউনাইটেড। এরপর স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স লাল হলুদের। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির কাছে মুখ থুবড়ে পড়ে মশাল বাহিনী। ২-১ ব্যবধানে হেরে যায় ইস্টবেঙ্গল। চতুর্থ ম্যাচে গোয়ার বিরুদ্ধে ড্র করে সন্তুষ্ট থাকতে হয় ইস্টবেঙ্গলকে। হাজার চেষ্টা করেও ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

Advertisements

এর মধ্যে ইস্টবেঙ্গলের চিন্তার কারণ সাউল ক্রেসপোর চোট। তবে এখন প্রায় সম্পূর্ণ ফিট তিনি। আগামী ১৪ মার্চ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে অস্কার ব্রুজোর ছেলেরা। সেই ম্যাচে দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে। তিনি মাঠে নামলে অনেকটাই সুবিধা পাবে মশাল বাহিনী। বলাই বাহুল্য, ইস্টবেঙ্গলের মাঝমাঠের সমস্যা অনেকটাই মিটবে। সাউল ক্রেসপো না থাকায় আক্রমণ গড়ার পথ কঠিন হয়ে যায় ইস্টবেঙ্গলের। শেষ দুই ম্যাচে পাঁচ পয়েন্ট খোয়াতে হয়েছে মশাল বাহিনীকে।

   

ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছে অস্কার ব্রুজোর ছেলেরা। মাঝমাঠের খেলায় বিশেষ জোর দিতে দেখা গিয়েছে লাল হলুদের কোচকে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া অস্কার ব্রুজোর দল। তাই এদিনের অনুশীলনে পাসিং ফুটবলের পাশাপাশি ফিজিক্যাল ফুটবলেও জোর দিচ্ছে ইস্টবেঙ্গল। ফিজিক্যাল ট্রেনিংয়ের পর দলকে পজেশন ডিল এবং এ টিম ও বি টিম সুইচ ড্রিল করানো হয়। প্রায় ২ ঘণ্টা অনুশীলন করেন সাউল, মিগুয়েল, রশিদরা। এখন সময়ের অপেক্ষা কেরালার বিরুদ্ধে ম্যাচে কি করে ইস্টবেঙ্গল।

Advertisements