ইন্টার কাশী থেকে এবার ইস্টবেঙ্গল, নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ এই ফরোয়ার্ডের

ইন্টার কাশী ছেড়ে ২০২৮ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে (East Bengal) চুক্তিবদ্ধ হলেন রোহিত দানু। আন্তোনিও লোপেজ হাবাসের অধীনে নিজেকে নতুনভাবে প্রমাণের সুযোগ পাচ্ছেন এই তরুণ ফরোয়ার্ড।

rohit-danu-joins-east-bengal-from-inter-kashi

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন মরসুম শুরু হতে আর বেশি দিন বাকি নেই।কিছুদিন পরেই শুরু হবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ‌‌। সেই সূচি প্রকাশিত হয়েছে আগেই। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে মশাল ব্রিগেড (East Bengal)। সেইমতো খুব শীঘ্রই অনুশীলন শুরু করতে চলেছে সিনিয়র দল। এবার কোচের ভূমিকায় থাকছেন আন্তোনিও লোপেজ হাবাস। তার পছন্দ অনুযায়ী এবার একের পর এক ফুটবলারদের সই করিয়েছে গতবারের আইএসএল জয়ীরা। বিদেশি ফুটবলারদের মধ্যে আপাতত দানি রামিরেজের নাম ঘোষণা করা হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে বাকিদের নাম

Advertisements

Also Read | অসহায় আত্মসমর্পণের আরেক নাম ‘গৌতমী’ ভারত! ৪-০ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড

   

তবে ভারতীয় ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে সপ্তাহ কয়েক ধরেই যথেষ্ট চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল দল। গোলরক্ষক ফূর্বা লাচেনপা থেকে শুরু করে রোহিত কুমার, দানিশ ফারুকের মত ফুটবলারদের যোগদানের কথা আগেই জানিয়েছিল ক্লাব। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বছর চব্বিশের ফরোয়ার্ড রোহিত দানুর নাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। গত বৃহস্পতিবার রাতেই তার যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছিল লেসলি ক্লডিয়াস সরণির এই দল। সেই অনুযায়ী আগামী ২০২৮ সাল পর্যন্ত লাল-হলুদের সঙ্গেই যুক্ত থাকবেন এই ফুটবলার।

Also Read | ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই

Advertisements

গত আইএসএলে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী দলের জার্সিতে ১২টি ম্যাচ খেলে ১টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট ছিল এই ফুটবলারের এবার নতুন চ্যালেঞ্জ।

Also Read | মোহনবাগানের পথেই ছাংতে, ঘোষণার অপেক্ষায় সমর্থকরা

Advertisements