ময়দানের এই প্রধানের নজরে থাকা ডিফেন্ডারকে ছিনিয়ে নিতে চলেছে Punjab FC

ইস্টবেঙ্গলের আগ্রহের মাঝেই ইন্টার কাশীর প্রাক্তন ডিফেন্ডার নিশ্চল চন্দনকে দলে ভিড়ানোর দৌড়ে এগিয়ে Punjab FC, জোর জল্পনা দলবদলের বাজারে।

punjab-fc-close-to-signing-Nishchal Chandan-east-bengal-transfer-interest

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মরসুমটা ভালো যায়নি পাঞ্জাব এফসির (Punjab FC)। বিদেশি কোচ পানাগিওটিস ডিলমপেরিসের উপর ভরসা রেখেই দল সাজিয়েছিল দেশের প্রথম সারির ফুটবল ক্লাব। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনেও ছিল চমক। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া ছিল সকলে। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। নিজেদের ভুল ত্রুটি শুধরে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই দলটি। এক্ষেত্রে সেই সময় সুপার কাপ ও আইএসএলের কথা মাথায় রেখেই একাধিক ফুটবলারদের দলে টেনেছিল প্রথম সারির দল।

Advertisements

যদিও খুব একটা সুবিধা করা যায়নি। মরসুমের শেষে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকেই অভিযান শেষ করেছিল পাঞ্জাব। কিন্তু সেইসব এখন অতীত। আসন্ন ফুটবল মরসুমের কথা মাথায় বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছে দল গুলি। এক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল সহ মোহনবাগান সুপার জায়ান্ট এবং গোয়ার নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। যদিও খুব একটা পিছিয়ে নেই পাঞ্জাব। মাসখানেক আগেই লুংডিমের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছিল ক্লাব। পাশাপাশি মোহাম্মদ ইনামের কথাও জানিয়েছিল ম্যানেজমেন্ট।

   

সময়ের সাথে সাথেই দীর্ঘ হয়েছে সেই তালিকা। এবার পাঞ্জাব এফসিকে নিয়ে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। জানা গিয়েছে, এবার ইস্টবেঙ্গলের নজরে থাকা এক ভারতীয় ডিফেন্ডারকে দলে টানতে চলেছে পাঞ্জাবের এই ফুটবল ক্লাব। হ্যাঁ ঠিকই শুনেছেন। তিনি নিশ্চল চন্দন। গত সিজনের শুরুতে চার্চিল ব্রাদার্স থেকে বারাণসীর ইন্টার কাশী ফুটবল দলে যোগদান করেছিলেন তিনি। দলের হয়ে খেলেছিলেন একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই ফুটবল দলের।

পরবর্তীতে তাঁকে নিয়ে নাকি আগ্ৰহ প্রকাশ করেছিল মশাল ব্রিগেড। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে সব ঠিকঠাক থাকলে পাঞ্জাব এফসিতে যোগদান করতে পারেন এই ভারতীয় ফুটবলার।

Advertisements
Advertisements