সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনের শুরুটা খুব একটা ভালো ছিল না ইস্টবেঙ্গলের (East Bengal FC)। ডুরান্ড থেকে শুরু করে আইএফএ শিল্ড হোক কিংবা সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। প্রত্যেক ক্ষেত্রেই অনবদ্য ফুটবল খেলে সকলকে তাক লাগিয়ে দিলেও বারংবার আটকে যেতে হচ্ছিল সেমিফাইনাল কিংবা ফাইনালে। ডুরান্ড সেমিতে ছিটকে যাওয়ার পর আইএফএ শিল্ড ফাইনাল নিয়ে সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করলেও টাইব্রেকারে পরাজিত হতে হয়েছিল সেবার পড়শী ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তারপর সুপার কাপে ও দেখা গিয়েছিল একই ছবি।
Also Read | East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর সমর্থকদের

সেখানে ও হাড্ডাহাড্ডি লড়াই করে সাডেন ডেথে আটকে গিয়েছিল মশাল ব্রিগেড। যা রীতিমতো হতাশ করেছিল সমর্থকদের। যদিও শেষ পর্যন্ত সমস্ত বাঁধা বিঘ্নতা অতিক্রম করে বাইশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বভারতীয় ফুটবল লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে সকল সমর্থকদের কাছে। সেই সুবাদেই এবার আন্তজার্তিক মঞ্চে ফের প্রতিনিধিত্ব করতে চলেছে ইস্টবেঙ্গল। এসিএল টুয়ের গ্ৰুপ পর্বের ম্যাচ গুলিতে তাঁদের দিকে নজর থাকবে প্রত্যেকের। তবে এই প্রতিটি টুর্নামেন্টে দলের অভূতপূর্ব পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় উইঙ্গার নাওরেম মহেশ সিংয়ের।
Also Read | মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
যদিও গত সিজনের মাঝামাঝি সময় গুরুতর চোটের কবলে পড়তে হয়েছিল এই ফুটবলারকে। যারফলে ছিটকে গিয়েছিলেন বাকি মরসুমে। তাঁর অনুপস্থিতি যে দলের মধ্যে কতটা প্রভাব ফেলেছিল তা জানা সকলের। তবে সময়ের সাথে সাথেই ধীরে ধীরে নিজেকে ফিট করে তুলছেন এই ফুটবলার। গত শুক্রবার নিজের সোশ্যাল সাইটে একটি শর্ট ভিডিও আপলোড করেন এই ভারতীয় ফুটবলার। যেখানে জিম সেশনে মনোনিবেশ করতে দেখা যায় মহেশকে। এই নয়া সিজনে তার ফিরে আসার অপেক্ষায় সকল সমর্থকরা।
