তিলক-আশ্বানীর দাপটে ৯৯ রানে গুজরাটকে উড়িয়ে দিল মুম্বাই

Kolkata, April 20: অবশেষে পুরোনো রূপে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং, বোলিং উভয় ইনিংসে দাপট দেখিয়ে গুজরাটকে পরাস্ত করল হার্দিকের মুম্বাই। টার্গেট দিয়েছিল ২০০। কিন্তু অর্ধেক…

mumbai-indians-beat-gujarat-by-99-runs-tilak-varma-ashwani-kumar

Kolkata, April 20: অবশেষে পুরোনো রূপে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং, বোলিং উভয় ইনিংসে দাপট দেখিয়ে গুজরাটকে পরাস্ত করল হার্দিকের মুম্বাই। টার্গেট দিয়েছিল ২০০। কিন্তু অর্ধেক রান তুলতে গিয়েই অল আউট গুজরাট শিবির। গুজরাটকে তাদেরই ঘরের মাঠে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারাল এমাআই।

Advertisements

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক শুভমান। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মুম্বাইয়ের স্কোর ১৯৯/৫। গত ম্যাচের মতো এই ম্যাচে বড় রান পাননি কুন্টন ডি কক। তিনি ১৩ রান করেই কাগিসো রাবাডার কাছে উইকেট হারান। ব্যর্থ দানিশ (২)। অধিনায়ক হার্দিক পান্ডে ও সূর্যকুমার যাদব দুজনেরই ব্যাট থেকে ১৫রান এর বেশি আসেনি।

   

আরও পড়ুন: “সুযোগ পেলে বাংলার খেলাধুলার ছবি বদলে দেব”, কিরেন রিজিজুর বার্তা

আজকে ব্যাট হাতে চমকপ্রদ পারফরম্যান্স তিলক ভার্মার। ৪৫ রানে ১০১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস উপহার দেন এই ভারতীয় তারকা। আটটি চার ও সাতটি ছয়ে সাজানো তাঁর ইনিংস। তাঁকে সঙ্গ দেন নমন ধীর। তিনি ৪৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলে কিছুটা পার্টনারশিপ গড়েন। অন্যদিকে রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের পারফরম্যান্সের ধারে কাছেও পৌঁছাতে পারেনি গুজরাট।

আরও পড়ুন: রানের খরা কাটিয়ে বাবরের সেঞ্চুরি, বিরাট-গেইলকে টপকে নতুন রেকর্ড

গুজরাট ইনিংসের শুরুর প্রথম বলেই সুদর্শনের উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এটিই ছিল তাঁর এ মরসুমের প্রথম উইকেট। এরপর আত্মবিশ্বাস বেড়ে যায় মুম্বাই শিবিরে। অধিনায়ক শুভমান গিল থেকে রশিদ খান, মুম্বাইয়ের বোলিং দাপটে কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ১৫.৫ ওভারেই সবকটি উইকেট হারায়। তারা শেষ করে ১০০ রানে।

Advertisements

আরও পড়ুন: মোহালিতে দিল্লি-গোয়া দ্বৈরথ, শীর্ষে ওঠার লক্ষ্যে সতর্ক গোয়ার কোচ

এদিন মুম্বাই ইনিংসের তিনটি উইকেট এসেছে কাগিসো রাবাডার হাত থেকে। আর একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। বল হাতে পুরোপুরি ব্যর্থ ওয়াশিংটন সুন্দর, অশোক শর্মা, রশিদ খান। উল্টোদিকে গুজরাট ইনিংসে ব্যাটারদের নাস্তানাবুদ করে ছেড়েছে মুম্বাইয়ের বোলাররা। ১টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া। ২টি করে উইকেট শিকার করেন ঘাজানফর, মিচেল স্যান্টনার। ৪টি গুরুত্বপূর্ণ উইকেটের সঙ্গে সবথেকে সফল বোলার আশ্বানী কুমার।

Advertisements