চোটে ধোনি বাইরে, আইপিএলের প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না

চেন্নাই: ২০২৬ আইপিএল শুরুর আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে প্রতিযোগিতার প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।…

ms-dhoni-to-play-ipl-2026-csk-ceo-confirms

চেন্নাই: ২০২৬ আইপিএল শুরুর আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে প্রতিযোগিতার প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর বদলে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে পারেন দলের নতুন সদস্য সঞ্জু স্যামসন, যাকে এবার রাজস্থান থেকে দলে নিয়েছে চেন্নাই।

Advertisements

শনিবার চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ধোনি বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাই ১৯ তম আইপিএল-এর প্রথম দু’সপ্তাহ মাঠে ৭ নম্বর জার্সিতে কাউকে খেলতে দেখা যাবে না। পায়ের পেশিতে চোট রয়েছে প্রাক্তন অধিনায়ক ধোনির।

   

ধারণা করা হচ্ছে, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অন্তত প্রথম চারটি ম্যাচ মিস করবেন ধোনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সে বিরুদ্ধে তিনি মাঠে ফিরতে পারেন।

৩০ মার্চ, সোমবার আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। গুয়াহাটির এই ম্যাচটি ধোনিকে ছাড়াই খেলতে হবে সিএসকে-কে। উল্লেখ্য, গত কয়েক বছর সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। এবার সিএসকে-র হয়ে প্রথমেই প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। তাঁর পারফরম্যান্সের উপর চোখ থাকবে সকলের।

Advertisements
Advertisements