Mohun Bagan: শুরু করছেন থাপা, জামশেদপুর ম্যাচে আর কাদের একাদশে রাখলেন লোবেরা?

কলকাতা: কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। শেষ…

mohun-bagan-playing-xi-vs-jamshedpur-thapa-starts-lobera

কলকাতা: কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। শেষ দুইটি ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সার্জিও লোবেরার ছেলেদের। কাজটা যে মোটেও সহজ নয় সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় রেখেই প্রথম একাদশ সাজিয়েছেন বাগান কোচ। যেখানে খুব একটা বদল আসেনি আজ। অন্যান্য দিনের মতো আজও তিন কাঠির দায়িত্বে থাকছেন বিশাল কাইথ।

Advertisements

রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে দুই তারকা ফুটবলার তথা আলবার্তো রদ্রিগেজ এবং টম অলড্রেড সহ অভিষেক সিং টেকচাম ও অধিনায়ক শুভাশিস বসু। সেইসাথে মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন আপুইয়া ,অনিরুদ্ধ থাপা এবং রবসন রবিনহো। আক্রমণভাগে ঝড় তোলার জন্য থাকছেন অজি বিশ্বকাপার তথা জেমি ম্যাকলারেন‌। এক্ষেত্রে দুই উইং থেকে তাঁকে সাহায্য করার জন্য রাখা হয়েছে লিস্টন কোলাসো এবং মনবীর সিংকে।

   

আপাতত রিজার্ভ বেঞ্চেই থাকছেন অময় রানওয়াদে থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস, সাহাল আব্দুল সামাদ, জেসন কামিন্স, দীপক টাংড়ি এবং কিয়ান নাসিরির মতো ফুটবলাররা। পরবর্তী পরিস্থিতিতে খেলোয়াড় বদলের সিদ্ধান্ত নিতে পারেন বাগানের এই স্প্যানিশ কোচ।

Advertisements
Advertisements