শিল্ডে দাপুটে জয় বাগানের, ট্রফি প্রসঙ্গে পড়শীদের খোঁচা দিয়ে কী বললেন বাগান সভাপতি?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ বৃষ্টি ভেজা ময়দানে চেনা ছন্দে ধরা দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ডের হতাশা কাটিয়ে কিছুদিন আগেই কলকাতা লিগ জয় করে…

mohun-bagan-ifa-shield-6-0-win-Debashis Dutta-trophy-east-bengal-jibe

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ বৃষ্টি ভেজা ময়দানে চেনা ছন্দে ধরা দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ডের হতাশা কাটিয়ে কিছুদিন আগেই কলকাতা লিগ জয় করে সবুজ-মেরুন। তারপর আজ নিজেদের ঘরের মাঠে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে নেমেছিল ময়দানের এই প্রধান। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীনিধি ডেকান। শেষ পর্যন্ত হাফ ডজন গোলের মার্জিনে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে যায় মেরিনার্সরা। এদিন দুরন্ত ছন্দে দেখা যায় লালিয়ানজুয়ালা ছাংতে থেকে শুরু করে সন্দীপ মালিক সহ লি এরউইনদের। পাশাপাশি আজ ম্যাচের প্রথমার্ধের শেষেই সিএফএল ট্রফি তুলে দেওয়া হয় বাগান ফুটবলারদের হাতে।

Advertisements

যেটা নিঃসন্দেহে বাড়তি পাওনা সকলের কাছেই। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাচ প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, ”মোহনবাগান যেকোনো টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আজকে শিল্ডের প্রথম ম্যাচ ছিল। তবে আজকে আবহাওয়া কিছুটা হলেও প্রতিকূল ছিল। এক্ষেত্রে খেলোয়াড়দের দৌড়তে অসুবিধা হয়। গতি কমে আসে, তারপরে ও টিম যেভাবে খেলেছে বিশেষ করে ছাংতে, লিস্টন, আলবার্তো, এমনকি ম্যাকলারেন ও যথেষ্ট ভালো খেলেছে। আজ হয়তো গোল পায়নি তাও আমি বলবো প্রশংসার দাবি রাখে‌। আমি আশাবাদী ধীরে ধীরে মোহনবাগান ফাইনালে পৌঁছাবে। চ্যাম্পিয়ন হওয়ার আপ্রাণ চেষ্টা করবে।”

   

পাশাপাশি ক্লাবে ট্রফি থাকার প্রসঙ্গে বলেন, ” আমি মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ, আমি আজ সকালে তাদের সঙ্গে কথা বলি ওরা রাজি হয়। ট্রফি এখন এখানেই থাকবে। হ্যাঁ মাঝে হয়তো ময়দান বন্ধ থাকার সময় মিস্টার সঞ্জীব গোয়েঙ্কার বাড়ি যেতে পারে কিন্তু ট্রফি এখানেই থাকবে।” সেইসাথে নাম না করে পড়শী ক্লাবকে খোঁচা দিয়ে আরও জানান, ” জিতলে ট্রফি কোনও কর্মকর্তার গাড়ির ডিকিতে করে নয়, আজকে যেমন দেখলেন খেলোয়াড়রাই মাঠ থেকে এখানে নিয়ে এসেছে, তেমনভাবে মাঠ থেকেই খেলোয়াড়রা নিয়ে আসবে। আইএফএ শিল্ড জিতলেও সেটা আসবে। কলকাতা লিগ আজকে এসেছে।”

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Advertisements
Advertisements