কাজে এল না ফানাইয়ের গোল, পাঞ্জাবের কাছে এগিয়ে থেকে হার মহামেডানের

কলকাতা: খারাপ সময় যেন কিছুতেই শেষ হচ্ছে না মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। একের পর এক ম্যাচে কার্যত নাস্তানাবুদ হয়ে চলেছে কলকাতা ময়দানের এই তৃতীয়…

mohammedan-sc-loss-punjab-fc-fanai-goal-isl-match-result

কলকাতা: খারাপ সময় যেন কিছুতেই শেষ হচ্ছে না মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। একের পর এক ম্যাচে কার্যত নাস্তানাবুদ হয়ে চলেছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। ইতিমধ্যেই ছয়টি ম্যাচ খেলে ফেলেছে সাদা-কালো ব্রিগেড। যেখানে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মহামেডান। গত ম্যাচে পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেদের। সেই ধাক্কা কাটিয়ে আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল ব্ল্যাক প্যান্থার্সদের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সূচি অনুসারে আজ প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল এই ক্লাব‌।

Advertisements

সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয় কলকাতার এই প্রধান। এদিন সাদা-কালোর হয়ে গোল করেন লালরেমসাঙ্গা ফানাই। অন্যদিকে, পাঞ্জাবের হয়ে গোল করেন যথাক্রমে এফিয়ং সুঙ্গুসি এবং দানি রামিরেজ। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসলো পাঞ্জাব। এক ঘর নিচে নামল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল দল। তবে শুরুটা ছিল একেবারেই অন্যরকম। আক্রমণাত্মক ফুটবলের মধ্য দিয়ে ম্যাচ শুরু করেছিল মেহেরাজের ছেলেরা। কাজেই গোল তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি।

   

দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফানাই। অনায়াসেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সাদা-কালো শিবির। এরপর আরও বেশ কয়েকবার গোলের সুযোগ এসেছিল তাঁদের কাছে। কিন্তু ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলেই এগিয়ে ছিল মহিতোষরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর লক্ষ্য থাকলেও পাঞ্জাবের আক্রমণে নাস্তানাবুদ হওয়ার মত পরিস্থিতি দেখা দেয় দলের। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ২ মিনিটের মধ্যেই পাঞ্জাবকে সমতায় ফেরান সুঙ্গুসি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার মিনিট পাঁচেকের মধ্যে ফের গোল হজম করে রেড রোডের এই ক্লাব।

এবার বল জালে জড়িয়ে যান তারকা ফুটবলার দানি রামিরেজ। পরবর্তীতে আক্রমণ প্রতি আক্রমণে উভয় দল উঠলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে পরাজিত হল বাংলার এই দল।

Advertisements
Advertisements