মোহাম্মদ সানানের দিকে নজর একাধিক ক্লাবের, বাজিমাত করবে লাল-হলুদ?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ক্লাবগুলি। দেশের প্রথম ডিভিশন লিগের দলগুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগের দল…

mohammed-sanan-east-bengal-transfer-race

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ক্লাবগুলি। দেশের প্রথম ডিভিশন লিগের দলগুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগের দল গুলিও এগিয়ে চলেছে নিজেদের পরিকল্পনা অনুযায়ী। যেখানে বিদেশি ফুটবলারদের সাথেই পাল্লা দিয়ে ভারতীয় তরুণ প্রতিভা সহ হাইপ্রোফাইল খেলোয়াড়দের দলে টানতে বদ্ধপরিকর প্রত্যেক ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন দল তথা ইস্টবেঙ্গল (East Bengal ) এবং রানার্স মোহনবাগান সুপার জায়ান্টের সক্রিয়তা থাকবে এটাই স্বাভাবিক। তা অপরিবর্তিত রয়েছে এখনও পর্যন্ত। সময় যত এগিয়েছে একের পর এক চমক দিয়েছে দুই প্রধান।

Advertisements

তাদের সাথেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী কোচ ও খেলোয়ারদের দলে টেনেছে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া, ওডিশা সহ অন্যান্য দলগুলি। তবে গত কয়েক সপ্তাহ ধরেই জামশেদপুর এফসির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জল্পনা। শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে যায় সমস্ত কিছু। বর্তমানে এই দলের স্বত্ত্ব কার্যত চলে গিয়েছে চার্চিল ব্রাদার্সের কাছে। যেটা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের অবক্ষয়ের বার্তা বহন করে। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের লিগ শিল্ড একবার জয় করেছিল জামশেদপুর। এমনকি গতবার ও নজর কেড়েছিল ম্যান অফ স্টিলস।

   

কিন্তু বর্তমানে পুরোটাই অতীত। এবারের এই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হয়েই অন্তিম ম্যাচ সম্পূর্ণ করে জামশেদপুর এফসি। তারপর থেকেই এই দলের ফুটবলারদের টানতে আগ্রহ দেখায় অন্যান্য ক্লাব গুলি। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবে যোগ দিয়েছেন একাধিক ফুটবলার। এবার এই তালিকায় বারংবার উঠে আসছে চলে গিয়েছে মোহাম্মদ সানানের (Mohammed Sanan) নাম। বলাবাহুল্য, এবারের এই দল গঠনের শুরু থেকেই এই ভারতীয় প্রতিভার দিকে নজর রয়েছে লাল-হলুদের। পূর্বেই তার কাছে প্রস্তাব রেখেছিল গতবারের আইএসএল জয়ীরা।

পরবর্তীতে তাকে নিতে আসরে নামে এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই ও চেন্নাইয়িনের মতো ক্লাব। শেষ পাওয়া তথ্য অনুযায়ী পূর্ব প্রস্তাবিত চুক্তির বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে ফের তাঁর কাছে পাঠিয়েছে ম্যানেজমেন্ট। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি বিষয়টি। তাই আদৌ তিনি এবার ইস্টবেঙ্গলের জার্সিতে খেলবেন কিনা সেটা পরিষ্কার নয়। মনে করা হচ্ছে অন্যান্য দলগুলি তুলনায় তাকে পেতে অনেকটাই এগিয়ে মশাল ব্রিগেড।

Advertisements
Advertisements