মার্শ ঝড়ে দাপুটে জয় লখনউয়ের, প্লে-অফ দৌড়ে ফের ধাক্কা চেন্নাইয়ের

১৮৭ রান করেও জয় পেল না চেন্নাই। মিচেল মার্শের ৯০ রানের আগ্রাসী ইনিংসে ২০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল লখনউ।

mitchell-marsh-lucknow-beat-chennai-ipl-2026

Kolkata, May 15: প্লে-অফের দৌড়ে না থাকলেও চেন্নাইয়ের বিরুদ্ধে আজ চমকপ্রদ পারফরম্যান্স দিল লখনউ। চেন্নাই আজ নেমেছিল পয়েন্ট সংগ্রহের লক্ষ্যে। কিন্তু ব্যর্থ হল সঞ্জু স্যামসনরা। ম্যাচটি ২০ বল বাকি থাকতে ৭ উইকেটে দাপুটে জয় পেল লখনউ সুপার জায়ান্টস।

Advertisements

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৭ রান করে চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কার্তিক শর্মা। তাঁর ৪২ বলে ৭১ রানের ইনিংসে ভর করে চেন্নাই এই রান তুলতে সক্ষম হয়।
এছাড়া অবদান রাখেন সঞ্জু স্যামসন (২০), রুতুরাজ (১৩), ডিওয়াল্ড ব্রেভিস (২৫), শিবম দুবে (৩২), প্রশান্ত বীর (১৩) এবং উর্ভিল প্যাটেল (৬)।

   

জবাবে রান তাড়া করতে নেমে সহজেই জয় হাসিল করে লখনউ সুপার জায়ান্টস। আর তাদের এই জয়ের সম্পূর্ণ অবদান মিচেল মার্শের। তাঁর ৩৮ বলে ৯০ রানের আগ্রাসী ইনিংস দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। এছাড়া রান এসেছে জশ ইংলিশ (৩৬), নিকোলাস পুরানের (৩২) ব্যাট থেকে। শেষে নেমে এম. চৌধুরী ১৩ এবং আব্দুল সামাদ ৭ রান করেন।

এদিন ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দাগ কাটতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে। মাত্র ১টি করে উইকেট নেন মুকেশ চৌধুরী ও জনসন। অন্যদিকে লখনউ-এর হয়ে একা হাতে ৩টি উইকেট শিকার করেন আকাশ সিং। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি ও শাহবাজ আহমেদ।

Advertisements
Advertisements