লাল-হলুদ এখন অতীত, এবার মোহনবাগানে মিগুয়েল

আইএসএলজয়ী ও গোল্ডেন বলজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরাকে দুই বছরের চুক্তিতে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

Miguel Figueira-joins-mohun-bagan-from-east-bengal

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জল্পনার অবসান। মোহনবাগানে (Mohun Bagan) এবার ব্রাজিলিয়ান স্টার। যোগদান করলেন মিগুয়েল ফেরেইরা। গত কয়েক সপ্তাহ ধরেই এই তারকা ফুটবলারকে নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার‌। শোনা যাচ্ছিল নয়া মরসুমে পড়শী ক্লাবের জার্সিতে খেলতে দেখা যেতে পারে মিগুয়েলকে। সেটাই হল। আজ ঘন্টা খানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা স্পষ্ট করে দিল মেরিনার্সরা। যারফলে আগামী দুইটি মরসুমের জন্য তিনি খেলবেন এই দলে। বিদেশি ফুটবল ক্লাব গুলির পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশে ও যথেষ্ট দাপট ছিল এই ব্রাজিলিয়ান মিডিওর।

Advertisements

আরও পড়ুন: এশিয়ার মঞ্চে কঠিন পরীক্ষার মুখে ইস্টবেঙ্গল! ১২ অগাস্ট প্রতিপক্ষ কুয়েতের ক্লাব

   

গতবার প্রথমবারের মতো এসেছিলেন ভারতে। যোগদান করেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। জিতেছেন দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। পাশাপাশি এই টুর্নামেন্টের গোল্ডেন বল ও ছিল তার দখলেই। সেই টুর্নামেন্টে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিগুয়েলের। এবার সবুজ-মেরুন জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার। দলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘ মোহনবাগান সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের মতোই প্রানবন্ত। কলকাতায় এক বছর খেলার সুবাদে দেখেছি সমর্থকদের দলের প্রতি ভালোবাসা। তারা ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছুই ভাবেন না।’

আরও পড়ুন: জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements

আরও বলেন, ‘ সবুজ-মেরুন জার্সিতে খেলার জন্য আমি মুখিয়ে আছি। দেশের সেরা দলের সেরা সমর্থকদের সামনে নতুন জার্সিতে নামব, সেটা ভেবে আমি যথেষ্ট রোমাঞ্চিত।’ পাশাপাশি এমন শক্তিশালী দলের জার্সিতে খেলার সুযোগ আসার ক্ষেত্রে পরিবারের সাথে আলোচনা করার বিষয়টি ও জানান গতবারের এই সোনার বলের মালিক।

Advertisements