মান বাঁচাতে আজ রাজস্থানের বিরুদ্ধে লখনউ, জিতলেই ঘুরবে ভাগ্য

Kolkata, April 22: বুধবার আইপিএল ২০২৬-এর ৩২তম ম্যাচে এক অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যে…

lsg-vs-rr-ipl-2026-match-preview-lucknow-must-win

Kolkata, April 22: বুধবার আইপিএল ২০২৬-এর ৩২তম ম্যাচে এক অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে। হাইভোল্টেজ এই ম্যাচ জিততে পারলে টেবিলের তৃতীয় স্থানে ওঠার হাতছানি রাজস্থানের। অন্যদিকে লখনউয়ের জন্যও এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আজ না জিততে পারলে টেবিলের তলানিতে গিয়ে ঠেকবে।

Advertisements

আজকের লড়াই লখনউ শিবিরের মান রক্ষার লড়াই। এই মরসুমটা কিছুতেই ভালো যাচ্ছে না লখনউয়ের। গত সাত ম্যাচে মোট ৪টেই হেরেছে ঋষভ পান্থ-এর দল। এই মুহূর্তে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে। নেট রান রেটও ভালো নয়। এমতাবস্থায় আজকের ম্যাচে জিততে হলে অনেক পরিশ্রম, সঠিক রণকৌশল, নির্দিষ্ট কম্বিনেশন প্রয়োজন।

   

মিচেল মার্শ ও এইডেন মার্করামের ওপেনিং জুটি দাগ কাটতে পারছে না। মার্করামের পরিবর্তে আয়ুশ বাদোনিকে খেলানোর প্রচেষ্টাও ব্যর্থ। অধিনায়ক ঋষভের ব্যাটিংয়ে নেই ধারাবাহিকতা। ছন্দহীন নিকোলাস পুরান। একই দশা বোলিংয়েও। শুরুতে ফর্মে থাকলেও ধীরে ধীরে ছন্দ হারাচ্ছেন মহম্মদ শামি। বাড়তি দায়িত্ব নিতে হবে প্রিন্স যাদব, আভেশ খানদের উপর।

রাজস্থান রয়্যালস তুলনামূলকভাবে ভালো জায়গায় রয়েছে। তবে এই টুর্নামেন্টে শুরুটা দমদার হলেও ধীরে ধীরে ছন্দ হারাচ্ছে রিয়ান পরাগের দল। গত ছয়টি ম্যাচে প্রথম ৪টে দাপটের সঙ্গে জিতলেও শেষের দুটি ম্যাচ হেরেছে রাজস্থান। তাই এখন ৮ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে নেমে এসেছে।

Advertisements

ব্যাটিংয়ে ভরসা যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল। তাঁরা কোনোভাবে রান তুলতে ব্যর্থ হলে মিডল অর্ডার চাপ নিতে পারছে না। এই ম্যাচে তাই মিডল অর্ডারকে চাপের মুখে রান তোলার প্রচেষ্টায় মাঠে নামতে হবে। বোলিং বিভাগের কথা বলতে হলে, তা যথেষ্ট ভারসাম্যপূর্ণ।

উভয় দল মোট ছয়বার বাইশ গজে একে অপরের সঙ্গে মোকাবেলা করেছে। সেখানে রাজস্থান রয়্যালস চারটি এবং লখনউ সুপার জায়ান্টস দুটি ম্যাচ জিতেছে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় লখনউয়ে তাপমাত্রা ৩৪° সেলসিয়াসের উপরে থাকবে এবং প্রত্যাশিত আর্দ্রতা থাকবে প্রায় ১৫%। কোনো বৃষ্টির পূর্বাভাস নেই।

আর একানা স্টেডিয়ামের মাঠের কথা বলতে হলে, এখানকার উইকেটটি কিছুটা ধীরগতির। এই পিচে বেশি রান হয় না। এই মাঠ বোলিংবান্ধব বলা যায়। স্পিনাররা এই পিচ থেকে ভালো সুবিধা ও গ্রিপ পাবে। তাছাড়া এখানে প্রথমে বোলিং করা ভালো হবে। কারণ দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে পারে। তাই টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য: ১.মিচেল মার্শ, ২.এইডেন মার্করাম, ৩.ঋষভ পান্ত (অধিনায়ক, উইকেরক্ষক), ৪.আয়ুশ বাদোনি, ৫.ম্যাথু ব্রেটজকে/নিকোলাস পুরান, ৬.হিম্মত সিং, ৭.মুকুল চৌধুরী, ৮.এম সিদ্ধার্থ/শাহবাজ আহমেদ, ৯.মহম্মদ শামি , ১০.আভেশ খান/মায়াঙ্ক যাদব, ১২.মহসিন খান

রাজস্থান রয়্যালস সম্ভাব্য: ১.যশস্বী জয়সওয়াল, ২.বৈভব সূর্যবংশী, ৩.ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ৪.রিয়ান পরাগ (অধিনায়ক), ৫.শিমরন হেটমায়ার, ৬.ডোনোভান ফেরেরিরা, ৭.রবীন্দ্র জাদেজা, ৮.জোফরা আর্চার, ৯.রবি বিষ্ণু, ১০. নান্দ্রে বার্গার, ১১.যশ রাজ পুঞ্জা, ১২.ব্রিজেশ শর্মা/সন্দীপ শর্মা

Advertisements