অবশেষে থামল রেকর্ড দৌড়! টানা ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন এলএমটেন

টানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোলের ধারা থামলেও দুরন্ত অ্যাসিস্টে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুললেন Lionel Messi। অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ হারায় আলবিসেলেস্তেরা।

lionel-messi-goal-streak-ends-argentina-vs-switzerland-world-cup-2026

বাবান আদক, কলকাতা ডেস্ক: শনিবার কানসাস সিটির কানসাস সিটি স্টেডিয়ামে হয়তো একটা বিরল রেকর্ডের অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু ফুটবল বিধাতা স্ক্রিপ্ট লিখেছিলেন অন্যভাবে। টানা ৯ ম্যাচে গোল করার পর অবশেষে থামল লিওনেল মেসির অবিশ্বাস্য গোলের রথ। ফিফা বিশ্বকাপে টানা দশম ম্যাচে এসে বল জালে জড়াতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন মহাতারকা।

Advertisements

তবে গোল না পেলেও, জাদুকরের জাদু কিন্তু এতটুকু ম্লান হয়নি। তাঁর অনবদ্য প্লে-মেকিং আর নিখুঁত একটি অ্যাসিস্টের ওপর ভর করেই রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

   

Also Read | East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে বিশেষ পোস্ট ইজ্জেজারি‌র

২০২২-এর কাতার বিশ্বকাপে নকআউট পর্বের প্রতিটি ম্যাচে (শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল) গোল করার অনন্য নজির গড়েছিলেন এলএমটেন। সেবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের মহারণও গড়িয়েছিল অতিরিক্ত সময় ও পেনাল্টিতে, যেখানে মেসি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন। শেষ আটে প্রথম গোলের দরজাটা খুলে দেন মেসিই। নিজে গোল না করেও নিখুঁত এক পাস বা অ্যাসিস্টের মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

Advertisements

Also Read | ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই

নিজের নামে গোল না থাকলেও কানসাসের এই রাত আবারও প্রমাণ করল, কেন মেসি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মস্তিষ্ক। কাতারের পর এবার ২০২৬-এর মঞ্চেও দলের প্রয়োজনে শুধু ফিনিশার নন, আক্রমণের নিখুঁত ব্লু প্রিন্ট তৈরিতে তিনি সমান কার্যকরী। সুইজারল্যান্ডের কড়া চ্যালেঞ্জ সামলে, টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। এবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াই।

Advertisements