মোহনবাগানে সই করলেন এরউইন, কবে আসছেন শহরে?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করে দিল সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড।  কলকাতা ময়দানের এই প্রধানের জার্সিতে এবার খেলতে দেখা যাবে লি হ্যারি এরউইনকে।…

lee-harry-erwin-joins-mohun-bagan-defence

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করে দিল সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড।  কলকাতা ময়দানের এই প্রধানের জার্সিতে এবার খেলতে দেখা যাবে লি হ্যারি এরউইনকে। কয়েক সপ্তাহ ধরেই তার যোগদানের কথা ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল বিভিন্ন মাধ্যমের তরফে। অবশেষে রবিবার দুপুরেই তার যোগদানের কথা জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতের এই ক্লাবে যোগদান করার পূর্বে জর্ডনের শক্তিশালী ফুটবল দল আল ফয়সলিতে খেলেছিলেন তিনি। দীর্ঘদেহী এই স্ট্রাইকারের আসায় আরও শক্তিশালী হয়ে উঠল দলের আক্রমণভাগ।

Advertisements

সব ঠিকঠাক থাকলে সোমবার রাতেই শহরে পা রাখতে চলেছেন এই স্কটিশ ফরোয়ার্ড। আল ফয়সলিতে খেলার আগে নিজের দেশের একাধিক ফুটবল ক্লাবে খেলার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে ও নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন এই তারকা। মোহনবাগানে যোগদান করার পর মিডিয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ ভারতে এই প্রথম খেলতে আসছি। আইএসএলের বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। কিন্তু মোহনবাগান যেহেতু ভারতের সেরা ক্লাব তাই আমি সহজেই সম্মতি জানাই। এখানে খেলে যাওয়া আমার স্কটিশ বন্ধুদের মুখে শুনেছি মোহনবাগান সুপার জায়ান্ট দলের পেশাদারিত্ব ও ফুটবল দর্শনের কথা। যা বিশ্বের যেকোন ক্লাবকে টেক্কা দিতে সক্ষম।’

   

আরও যোগ করেন, ‘নিয়মিত নিজেকে প্রস্তুত করছি। আশা করি খুব তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে পারব। চেষ্টা করব নিজের অভিজ্ঞতা সতীর্থ ফুটবলারদের সঙ্গে ভাগ করে নেওয়ার। দলকে ট্রফি জেতানোই এখন অন্যতম লক্ষ্য আমার।’ শোনা যাচ্ছে, সোমবার রাতে কলকাতায় পা রাখার পর আগামী মঙ্গলবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন এই বিদেশি ফুটবলার।‌

Advertisements