গুজরাট থেকে ৭৩০৮ কিমি দূরত্বে ফাইনালের সামনে দাঁড়িয়ে লক্ষ্য

Kolkata24x7 Team: ৮ মার্চ। দিনটা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ। আমেদাবাদে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। সেই শিরোপা ধরে রেখে ইতিহাস গড়তে অটুট টিম ইন্ডিয়া। সেদিন গুজরাট…

lakshya-sen-reaches-all-england-open-final-eyes-historic-badminton-title

Kolkata24x7 Team: ৮ মার্চ। দিনটা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ। আমেদাবাদে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। সেই শিরোপা ধরে রেখে ইতিহাস গড়তে অটুট টিম ইন্ডিয়া। সেদিন গুজরাট থেকে ৭৩০৮ কিলোমিটার দূরে আরেক ইতিহাস (All England Open) গড়ার সুযোগের সামনে দাঁড়িয়ে লক্ষ্য সেন।

Advertisements

বলা ভাল ইতিহাস থেকে আর এক মাত্র ধাপ দূরে ভারতীয় তারকা। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন লক্ষ্য। তবে প্রতিপক্ষ চিনের লিন। এবার ম্যাচে জিতলেই প্রকাশ পাডুকোন এবং পুল্লেলা গোপীচন্দের পর, তৃতীয় ভারতীয় হিসাবে এই খেতাব জিতবেন ১২ নম্বর র্যাঙ্কিংধারী ভারতীয় ব্যডমিন্টন তারকা।

   

এদিন বার্মিংহামে পুরুষদের সিঙ্গলসের সেমি ফাইনালে কানাডার ভিক্টর লাইকে সহজ গেমে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেছেন তিনি। ২১-১৬, ১৮-২১ ও ২১-১৫ ব্যবধানে জেতা লক্ষ্যের সামনে ছিল মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনাল।

উল্লেখ্য, অল ইংল্যান্ড ওপেনে লক্ষ্যের রেকর্ড ভালো। ২০২২ সালে তিনি রানার-আপ হয়েছিলেন। ফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরেছিলেন। ২০২৪ সালে সেমিফাইনালে জোনাথন ক্রিস্টির কাছে হেরে তাঁর দৌড় থেমেছিল। তবে এবারের প্রতিযোগিতাতেও একের পর এক জয় ছিনিয়ে নিয়েছেন লক্ষ্য।

Advertisements
Advertisements