চেন্নাইয়িন থেকে এবার রাজস্থানে যোগ দিলেন জাহাঙ্গীর

ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে (Jahangir)শুরু করে দল গুলি। যেখানে বিদেশি ফুটবলার সহ ভারতীয় ফুটবলারদের দিকে ও সকলের নজর ছিল ব্যাপকভাবে।…

jahangir-joins-rajasthan-chennaiyin

ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে (Jahangir)শুরু করে দল গুলি। যেখানে বিদেশি ফুটবলার সহ ভারতীয় ফুটবলারদের দিকে ও সকলের নজর ছিল ব্যাপকভাবে। একটা সময় কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের কথা উঠে আসতে শুরু করলেও পরবর্তীতে নজর কাড়ে প্রথম সারির অন্যান্য দল গুলি। এক্ষেত্রে খুব একটা পিছিয়ে ছিল না অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি। পূর্বে একাধিকবার আইএসএল জয় করলেও শেষ কয়েক মরসুমে ভালো পারফরম্যান্স থাকেনি।

Advertisements

সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। (Jahangir)বিগত কয়েক মাসে একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টেনেছে ক্লাব। যাদের মধ্যে অন্যতম হলেন ব্রাইসন ফার্নান্দেজ। একটা সময় মানোলো মার্কেজের এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় তারকা।

   

আরও দেখুনঃ পঞ্জাব এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক, ইউরোপের অভিজ্ঞতায় ভরসা ক্লাবের

আইএসএলে দলের হয়ে খেলেছিলেন একাধিক ম্যাচ। গোল করার পাশাপাশি করানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। তবে চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল এই ফুটবলারের। শোনা গিয়েছিল যে সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নাকি দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছে কলকাতা ময়দানের এক প্রধান।

Advertisements

শেষ পর্যন্ত বাজিমাত করে চেন্নাইয়িন। (Jahangir)তারপর মোহনবাগান সুপার জায়ান্ট থেকে তারা ছিনিয়ে নেয় দীপেন্দু বিশ্বাসকে। শুধুমাত্র ভারতীয় ফুটবলার নয়। সময় এগোনোর সাথে সাথেই একাধিক বিদেশি ফুটবলারদের দলে টেনে সকলকে চমকে দেয় দক্ষিণের এই দল।

এবার লোন চুক্তির মধ্য দিয়ে ভারতীয় ফুটবলার জাহাঙ্গীর আহমেদ সাগুকে দলে নিল দ্বিতীয় ডিভিশন লিগের দল দল রাজস্থান ইউনাইটেড। গতবার পাহাড়ের শক্তিশালী ফুটবল ক্লাব তথা নর্থইস্ট ইউনাইটেড থেকে চেন্নাইয়িনে এসে ছিলেন কাশ্মীরের এই তরুণ ফুটবলার।

এবার দেশের দ্বিতীয় ডিভিশন লিগ খেলতে রাজস্থানে গেলেন বছর একুশের এই ডিফেন্ডার। এই নয়া দলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার বিষয়।

Advertisements