IPL 2026: অধিনায়ক হিসেবে আইপিএলে অভিষেকেই ইতিহাস গড়লেন ঈশান কিশান

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফর্ম্যান্স ঈশানের। আইপিএলেও (IPL 2026) দারুণভাবে শুরু করলেন এই তরুণ ব্যাটার। সানরাইজার্স হায়দ্রাবাদ-এর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে…

ishan-kishan-creates-history-IPL 2026-captaincy-debut-record

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফর্ম্যান্স ঈশানের। আইপিএলেও (IPL 2026) দারুণভাবে শুরু করলেন এই তরুণ ব্যাটার। সানরাইজার্স হায়দ্রাবাদ-এর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়লেন তিনি। আর ছাড়িয়ে গেলেন দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার-এর রেকর্ডও।

Advertisements

এর আগে হায়দরাবাদের হয়ে অধিনায়কত্ব করেছেন ডেভিড ওয়ার্নার, যিনি দলের ইতিহাসে অন্যতম সফল নেতা। ২০১৫ সালে ডেভিড ওয়ার্নার চেন্নাই সুপার কিংস- এর বিরুদ্ধে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে চেন্নাইতে ৪২ বলে ৫৩ রান করেছিলেন। এছাড়া ২০২১ সালে আবুধাবিতে মণীষ পান্ডে মুম্বই ইন্ডিয়ান্স- এর বিপক্ষে ৪১ বলে ৬৯ রান করেন। শনিবার তাঁদেরকে ছাপিয়ে গেলেন ঈশান।

   

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ঈশানকে। পাওয়ারপ্লে থেকেই বোলারদের উপর চাপ তৈরি করে দ্রুত রান তুলতে থাকেন তিনি। তাঁর ঝোড়ো ইনিংস দলের রানের ভিত গড়ে দেয় এবং শেষ পর্যন্ত বড় স্কোর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই ইনিংসের সৌজন্যে অধিনায়ক হিসেবে ডেবিউ ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের নামে লিখিয়ে নেন ঈশান।

তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যানের নেতৃত্বে দল নতুন উদ্যমে এগোবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁর আত্মবিশ্বাস, আক্রমণাত্মক মনোভাব এবং নেতৃত্বের দক্ষতা ভবিষ্যতে দলকে আরও সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।

Advertisements
Advertisements