শত্রু দেশে খেলবে না ইরান, বিশ্বকাপ অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা বাড়ছে

‘শত্রু দেশ’-এ খেলতে যাবে না! এমনই নির্দেশ দিল ইরানের ক্রীড়া মন্ত্রক (Iran Football) । আপাতত জাতীয় দল বা ক্লাব—কেউই এমন দেশে যাবে না, যাদের ‘শত্রুশিবির’…

iran-fifa-world-cup-participation-afc-official-comment-speculation

‘শত্রু দেশ’-এ খেলতে যাবে না! এমনই নির্দেশ দিল ইরানের ক্রীড়া মন্ত্রক (Iran Football) । আপাতত জাতীয় দল বা ক্লাব—কেউই এমন দেশে যাবে না, যাদের ‘শত্রুশিবির’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরান ক্রীড়া মন্ত্রক বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকাকে ‘শত্রু দেশ’ হিসেবে চিহ্নিত করে জাতীয় ও ক্লাব পর্যায়ের সব ক্রীড়া দলের সেখানে সফর নিষিদ্ধ করেছে ইরান সরকার। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে।

   

সম্প্রতি আমেরিকার সঙ্গে তীব্র রাজনৈতিক ও সামরিক উত্তজনা এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরান সরকার তাদের ফুটবল দলকে আমেরিকায় পাঠাতে নারাজ। ইরান বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে আবেদন করলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেই আবেদন খারিজ করে দিয়েছেন এবং নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালানোর কথা জানিয়েছেন।

ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় দল যোগ্যতা অর্জন করলেও পরিস্থিতির প্রেক্ষিতে মাঠে নামা এখনও চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতিতে ইরান জাতীয় ফুটবল দল তুরস্কে অনুশীলন করছে এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) ভেন্যু পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে।

Advertisements
Advertisements