Cricket Controversy: বিতর্কে জড়ালেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার

গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। এদিন ডাগ-আউটে বৈভব সূর্যবংশীর পাশে বসেই মোবাইল ফোন চালাচ্ছিলেন রাজস্থান রয়্যালস ম্যানেজার রোমি ভিন্ডের।

ipl-rajasthan-royals-manager-mobile-use-dugout-controversy

আইপিএলের ম্যাচ চলাকালীন ডাগ-আউটে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডের। বিষয়টি ক্যামেরাবন্দি হতেই শুরু জল্পনা। নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে রাজস্থান রয়্যালস কর্তার বিরুদ্ধে। এই ঘটনার পর ম্যানেজারের ভূমিকা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

Advertisements

ঘটনাটি ঘটে গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। এদিন ডাগ-আউটে বৈভব সূর্যবংশীর পাশে বসেই মোবাইল ফোন চালাচ্ছিলেন রাজস্থান রয়্যালস ম্যানেজার রোমি ভিন্ডের। আইপিএল প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (পিএমওএ) প্রোটোকল অনুযায়ী, ম্যাচ চলাকালীন ডাগ-আউটে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। শুধু ড্রেসিং রুমে ম্যানেজারদের ছাড় আছে। এক্ষেত্রে ড্রেসিং রুমে ছিলেন না তিনি।

   

ঘটনাটি ক্যামেরাবন্দি হয় এবং সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় বিতর্ক। বিষয়টি চোখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিসিসিআই নোটিশ পাঠিয়েছে তাঁকে। বিষয়টি তদন্তও করছে বিসিসিআই কর্তারা। এবিষয়ে এক বিসিসিআই কর্তা বলেন, ‘তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে করেননি। তবে বিধিভঙ্গ হয়েছে। তাই সতর্ক করার পাশাপাশি শাস্তিও হবে।’

রাজস্থান ম্যানেজারকে নিয়ম কানুন নিয়ে সাবধান করা হবে। পাশাপাশি নিয়ম ভঙ্গের অপরাধে শাস্তিও হবে, তা নিশ্চিত। জানা গিয়েছে, হয়তো “চিকিৎসাজনিত জরুরি অবস্থা” কারণে তিনি ফোন ব্যবহার করছিলেন। উল্লেখ্য, এদিন ম্যাচটি ৬ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল রাজস্থান।

Advertisements
Advertisements