যুদ্ধের কালো ছায়া বাইশ গজে, পিছতে পারে আইপিএল

সোহিনী পোড়েল, কলকাতা: আগামী ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল (IPL 2026)। বিশ্বকাপের ফাইনালে এই বিষয়ে ঘোষণা করা হয়েছিল। তবে সূচি ঘোষণা এখনও বাকি…

ipl-2026-start-date-delayed-election-schedule-bcci-update

সোহিনী পোড়েল, কলকাতা: আগামী ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল (IPL 2026)। বিশ্বকাপের ফাইনালে এই বিষয়ে ঘোষণা করা হয়েছিল। তবে সূচি ঘোষণা এখনও বাকি রয়েছে। যদিও কোটি টাকার লিগ নিয়ে অনিশ্চয়তা। দিনে দিনে আরও জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তেল উৎপাদন ও সংশোধন কেন্দ্রগুলিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর প্রভাব পড়ছে গোটা বিশ্বে। জ্বালানির দাম থেকে বিমানভাড়া – সবই আকাশছোঁয়া। এমনকি গ্যাস পাওয়াই যাচ্ছে না। দেশজুড়ে একাধিক হোটেল বন্ধের মুখে। আবার কোনও কোনও হোটেল কোনওরকমে চালাচ্ছে। যুদ্ধের কালো ছায়া এবার আইপিএল। অনির্দিষ্টকালের জন্য পিছতে পারে এই টুর্নামেন্ট।

Advertisements

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, “আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। যেহেতু সবটা এখনও স্পষ্ট নয়, তাই এখনই কিছু বলার মতো জায়গায় আমি নেই। পরিস্থিতি যেদিকে এগোবে, সেই অনুযায়ীই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।“ যুদ্ধের জেরে সঙ্কটে জ্বালানি। এত বড় টুর্নামেন্ট আয়োজন করতে গেলে প্রচুর পরিমাণে প্রয়োজন গ্যাস। দেশের ক্রিকেটার সহ বিদেশের বহু ক্রিকেটার অংশ নেবেন আইপিএলে। হোটেল থেকে ড্রেসিংরুম সর্বত্রই দরকার হবে গ্যাসের। এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে একাধিক দেশের আকাশসীমা এখনও বন্ধ। ফলে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সদস্যদের যাতায়াতে বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে।

   

বিসিসিআইয়ের এক সূত্র মারফৎ খবর, আইপিএল পুরোপুরি বন্ধ করার কথা ভাবা হচ্ছে না। আইপিএল যাতে আয়োজন করা যায়, শেষ মুহূর্ত পর্যন্ত সেই চেষ্টাই করতে চাইছে বিসিসিআই। বলে রাখা ভালো, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় প্রায় ১ সপ্তাহের বেশি ভারতে আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটারদেরও আটকে থাকতে হয়েছিল। অবশেষে আইসিসির হস্তক্ষেপে বাড়ি ফেরে তাঁরা।

Advertisements