ইংল্যান্ডের সামনে রানের পাহাড়, ভারতের বিরুদ্ধে জয়ের জন্য দরকার ২৫৪

সোহিনী পোড়েল, কলকাতা: বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ (T20 World Cup)। মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ইডেনের মতোই ওয়াংখেড়েতেও উঠল সঞ্জু ঝড়। অধিনায়ক সূর্য…

india-vs-england-t20-world-cup

সোহিনী পোড়েল, কলকাতা: বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ (T20 World Cup)। মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ইডেনের মতোই ওয়াংখেড়েতেও উঠল সঞ্জু ঝড়। অধিনায়ক সূর্য ব্যর্থ হলেও বাকিদের দাপটে অনায়াসে ২৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ইংল্যান্ডের সামনে রানের পাহাড় খাড়া করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ২৫৪ রান।

Advertisements

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যাট করতে নেমে ওপেনার অভিষেক শর্মা ৭ বলে ৯ রান তুলে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সঞ্জু স্যামসন বাইশ গজে তান্ডব শুরু করেন। ৪২ বলে ৮৯ রান তুলে ক্যাচ আউট হয়ে যান। তার ইনিংস সাজানো ছিল ৮ টি চার ও ৭ টি ছয় দিয়ে।

   

তিন নম্বরে ব্যাট করতে নেমে ঈশান কিষাণ ১৮ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলে গেলেন। ফের ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার যাদব। তার অবদান মাত্র ১১(৬) রান। শিবম দুবে ৪৩(২৫) রান, তিলক বর্মা ২১(৭) রান, হার্দিক পান্ডিয়া ২৭(১২) রান তুলে সাজঘরে ফেরেন। অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ২ টি, আদিল রশিদ ২ টি, জোফ্রা আর্চার ১ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে টিম ইন্ডিয়া।

Advertisements