সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে বাগান ব্রিগেড ম্যাচ জয়ের পাশাপাশি আট বছর পর এই খেতাব নিশ্চিত করায় খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে বাগান ফুটবলার সায়ন বন্দোপাধ্যায়ের গোল নিয়ে বিতর্ক তৈরি হয় ফুটবল মহলে। যেই নিয়ে পরবর্তীতে ব্যাপক আপত্তি তুলেছিল সাদা-কালো শিবির। এই নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করতে ফেডারেশনে দ্বারস্থ হয়েছিল ক্লাব কর্তারা। তবে শেষ পর্যন্ত বদলায়নি পরিস্থিতি।
আলোচনা শেষে এই ঐতিহাসিক শিল্ডে মহামেডান স্পোর্টিং ক্লাব যে অংশগ্রহণ করবে না তা স্পষ্ট হয়ে যায়। যারফলে এবার তাদের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলার সুযোগ চলে আসল ক্যালকাটা কাস্টমসের কাছে। পাশাপাশি বদল এসেছে সূচিতে। যারফলে ২৩শে সেপ্টেম্বর মোহনবাগান বনাম শ্রীনিধি ডেকান ম্যাচের মধ্যে দিয়েই শুরু হবে এই ফুটবল টুর্নামেন্ট।
তারপর আগামী ২৪শে সেপ্টেম্বর ক্যালকাটা কাস্টমস লড়াই করবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তারপর ২৭ তারিখ পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে ক্যালকাটা কাস্টমস দল। দিন দুয়েকের ব্যবধানে নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। যেখানে প্রতিপক্ষ পাঞ্জাব।
অপরদিকে এই একইদিনে নর্থইস্টের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন। যেটি আয়োজিত হবে নিজেদের ঘরের মাঠেই। যতদূর জানা গিয়েছে আগামী ৪ঠা অক্টোবর রয়েছে শিল্ড সেমিফাইনাল। খুব শীঘ্রই চূড়ান্ত হবে শিল্ডের ফাইনালের দিনক্ষণ।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
