যুদ্ধের জেরে বন্ধ আকাশপথ, ক্রিকেটারদের ফেরাতে বিশেষ ব্যবস্থা আইসিসির

সোহিনী পোড়েল, কলকাতা: মধ্যপ্রাচ্যের আকাশে কালো আঁধার নেমেছে। (Middle East War) ত্রিমুখী সংঘাতে ইরানে মৃতের সংখ্যা ২ হাজার পেরিয়ে গিয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়…

icc-arranges-chartered-flight-for-england-west-indies-south-africa-players-amid-middle-east-airspace-closure

সোহিনী পোড়েল, কলকাতা: মধ্যপ্রাচ্যের আকাশে কালো আঁধার নেমেছে। (Middle East War) ত্রিমুখী সংঘাতে ইরানে মৃতের সংখ্যা ২ হাজার পেরিয়ে গিয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ভারতে আটকে রয়েছেন ৩ দেশের ক্রিকেটাররা। তাঁদের ঘরে ফেরাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইসিসি।

Advertisements

বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়েছে ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ানরা। দেশে ফিরতে সাহায্য চান ক্যারিবিয়ানদের হেড কোচ ড্যারেন স্যামি। এমনকি রোনাল্ডোকে ৭০০ কোটি টাকার বিমান পাঠিয়ে তাঁদের নিয়ে যেতে অনুরোধ করেন ক্যারিবিয়ান ক্রিকেটার আকিল হোসেন। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় চার শব্দের একটি পোস্ট করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ডারেন স্যামির। তিনি লিখেছেন, “I just wanna go home. অর্থাৎ, আমি যে কোনও উপায়ে বাড়ি ফিরতে চাই।” অন্য একটি পোস্টে তিনি আরও লিখেছেন, “অন্তত একটা আপডেট দিন, কিছু তো বলুন— আজ, কাল না হলে আগামী সপ্তাহে। পাঁচ দিন হয়ে গেল।”

   

শনিবার আরও একটি পোস্ট করে ক্যারিবিয়ান কোচ বোঝাতে চেয়েছেন কলকাতায় ৬ দিন ধরে আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে নতজানু হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ২ দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। এবার সমস্যার সমাধান করল আইসিসি। ৩ দেশের ক্রিকেটারদের জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে।

রবিবার কলকাতা থেকে একটি চার্টার্ড বিমানে করে রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। প্রথমে জোহানেসবার্গে যাবে বিমানটি। সেখান থেকে অ্যান্টিগায় ফিরবেন ক্যারিবিয়ানরা। আগামী ১৫ মার্চ থেকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। তাই কেশব মহারাজ, জর্জ লিন্ডে, জেসন স্মিথ সহ বেশ কিছু প্রোটিয়া ক্রিকেটার সরাসরি দেশে ফিরবেন না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিউজিল্যান্ড যাবেন তাঁরা। মুম্বই থেকে সরাসরি লন্ডন উড়ে যাবে ইংল্যান্ড দল।

Advertisements
Advertisements