চোটে জর্জরিত, আইপিএল থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা

মুম্বই: শুক্রবার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানির নাম ঘোষণা করেছে কেকেআর। এর মধ্যেই নাইট শিবিরে ঘোর অশনি সঙ্কেত। আইপিএল (IPL 2026) থেকে…

harshit-rana-ruled-out-of-ipl-due-to-injury-kkr-update

মুম্বই: শুক্রবার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানির নাম ঘোষণা করেছে কেকেআর। এর মধ্যেই নাইট শিবিরে ঘোর অশনি সঙ্কেত। আইপিএল (IPL 2026) থেকে ছিটকে গেলেন চোটে জর্জরিত তারকা পেসার হর্ষিত রানা। তাঁর অনুপস্থিতি যে নাইটদের জন্য কতটা খারাপ বা কতটা ভালো, তা সময়ই উত্তর দেবে।

Advertisements

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই সময় বল করতে নেমেই অস্বস্তি অনুভব করেন হর্ষিত রানা। চোটের জন্য শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। এমনকি অস্ত্রোপচারও করাতে হয় হর্ষিত রানাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পরিবর্তে ভারতীয় দলে জায়গা পান মহম্মদ সিরাজ।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার আইপিএল থেকেও বাদ পড়লেন হর্ষিত রানা। নাইটদের জন্য এটা একটা বিরাট ধাক্কা। কেকেআর শিবির সূত্রে খবর, হর্ষিত রানাকে এবার পাওয়া যাবে না। কিন্তু তাতে বৈভব অরোরা, উমরান মালিক, আকাশ মাধওয়াল, কার্তিক ত্যাগির মতো বোলারদের সুযোগ দেওয়া হবে। তাদের কাছে সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার। এখনও কোনও বিকল্প ভাবা হয়নি।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচের পরের দিন অর্থাৎ, আগামী ২৯ মার্চ থেকে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

Advertisements
Advertisements