মেসি ম্যাজিক অব্যাহত, জর্ডানকে হারিয়ে গ্ৰুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

FIFA World Cup 2026: ম্যাচ আসে ম্যাচ যায় মেসি ম্যাজিক থেকেই যায়। কাতারে বিশ্বসেরা হওয়ার পর এবারের এই ফিফা বিশ্বকাপে ও অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্ৰুপ পর্বের…

FIFA World Cup 2026: ম্যাচ আসে ম্যাচ যায় মেসি ম্যাজিক থেকেই যায়। কাতারে বিশ্বসেরা হওয়ার পর এবারের এই ফিফা বিশ্বকাপে ও অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচ থেকেই টপ গিয়ারে এগিয়ে চলেছে লিওনেল স্কালোনির দল। প্রথম ম্যাচে আলজেরিয়াকে গোলের মালা দিয়ে গ্ৰুপ পর্বের অভিযান শুরু করেছিল তিনবারের বিশ্বজয়ীরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও অনায়াসেই জয় এসেছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে। তারপর আজ সকালে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা শিবির। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে আসে জয়।

Advertisements

যারফলে অপরাজিত থেকেই নক আউটে স্থান করে নিল মারাদোনার দেশ। এদিন দলের জার্সিতে গোল পান যথাক্রমে জিওভানি সেলসো, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি। অপরদিকে, জর্ডানের জার্সিতে একটিমাত্র গোল করেন মুসা তামারি। গত ম্যাচ জয়ের পরেই নক আউট কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কাজেই আজকের ম্যাচ নিয়ে খুব একটা চাপ ছিল না দলের ফুটবলারদের। এক্ষেত্রে মূলত নিজেদের ‘বি’ টিমকে দেখে নেওয়ার সুযোগ ছিল স্কালোনির কাছে। সেটাই করলেন। মেসিকে রিজার্ভে বসিয়েই প্রথম একাদশ সাজালেন কোচ।

   

তাতেও বদলালো না আর্জেন্টিনার খেলার ধরন। ‘এলএমটেন’ ছাড়াও দল যে ফুটবল উপহার দিচ্ছিল সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রথম কোয়ার্টারের মধ্যে গোলের সুযোগ এসে গিয়েছিল দলের কাছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। ১৯ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে যান সেলসো। তারপর গোলের দেখা মেলে ২৮ মিনিটে। এবার বক্সে আর্জেন্টিনার সেন্টার ব্যাক সেনেসিকে ফাউল করেন প্রতিপক্ষের এক ফুটবলার। সেখান থেকেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করে দলকে আরও এগিয়ে দেন লাউতোরে মার্টিনেজ।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ব্যবধান কমান আল তামারি। কিছুই করার ছিল না এমি মার্টিনেজের। তারপর বদলি লাউতারোর বদলি হিসেবে মাঠে আসেন মেসি। ৮০ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে এবার গোল করে যান লিওনেল মেসি। তারপর ও একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও বাড়েনি ব্যবধান।

Advertisements
Advertisements