FIDE excellence: সাদা কালো বোর্ডে ভারতের সোনালি সময়! সেরার লড়াইয়ে গুকেশ-প্রজ্ঞানন্দ-দিব্যারা

বাবান আদক, কলকাতা ডেস্ক: ৬৪ খোপের সাদা-কালো বোর্ডে এখন ভারতীয়দের অশ্বমেধের ঘোড়া ছুটছে। বিশ্বমঞ্চে এই আধিপত্যের স্বীকৃতি হিসেবে আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে, ৪৬তম দাবা অলিম্পিয়াডের…

fide-excellence-awards-2026-gukesh-praggnanandhaa-divya-india-nominations

বাবান আদক, কলকাতা ডেস্ক: ৬৪ খোপের সাদা-কালো বোর্ডে এখন ভারতীয়দের অশ্বমেধের ঘোড়া ছুটছে। বিশ্বমঞ্চে এই আধিপত্যের স্বীকৃতি হিসেবে আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে, ৪৬তম দাবা অলিম্পিয়াডের মঞ্চে আয়োজিত হতে চলেছে ফিডের (FIDE) উদ্বোধনী ‘এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। দাবার এই ‘অস্কার’-এর দৌড়েই জ্বলজ্বল করছে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ, দিব্যা দেশমুখদের নাম।

Advertisements

বর্ষসেরা পুরুষ দাবাড়ুর ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় ম্যাগনাস কার্লসেনের মতো কিংবদন্তির সঙ্গে টক্কর দিচ্ছেন ভারতের তিন সুপার-গ্র্যান্ডমাস্টার গুকেশ, প্রজ্ঞানন্দ এবং অর্জুন এরিগাইসি। পিছিয়ে নেই নারীশক্তিও। বর্ষসেরা মহিলা দাবাড়ুর দৌড়ে রয়েছেন বিশ্বকাপজয়ী দিব্যা দেশমুখ, জোড়া বিশ্ব র‍্যাপিড চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি এবং ক্যান্ডিডেটস জয়ী আর বৈশালী।

   

বিশ্বমঞ্চে অভাবনীয় উত্থানের জেরে ‘বেস্ট ব্রেকথ্রু পারফরম্যান্স’ ক্যাটাগরিতেও মনোনীত হয়েছেন গুকেশ এবং দিব্যা। শুধু ব্যক্তিগত নৈপুণ্যই নয়, ভারতীয় দাবার সার্বিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘সেরা ফেডারেশন’-এর দৌড়ে রয়েছে সর্বভারতীয় দাবা সংস্থাও।

চলতি বছর থেকে শুরু হওয়া এই দ্বিবার্ষিক পুরস্কারের উদ্বোধনী আসরে সেপ্টেম্বর ২০২৪ থেকে অগস্ট ২০২৬ পর্যন্ত খেলোয়াড়দের সাফল্য বিচার করা হচ্ছে। ফিডে প্রেসিডেন্ট ও জুরি বোর্ডের বেছে নেওয়া ১১টি বিভাগের মনোনীতদের নিয়ে চূড়ান্ত ভোটাভুটি করবে সিলেকশন প্যানেল। এখন সমরখন্দের মঞ্চে ভারতীয় দাবার মুকুটে সেরার স্বীকৃতি হিসেবে কতগুলি নতুন পালক যুক্ত হয়, সেদিকেই রুদ্ধশ্বাস অপেক্ষায় গোটা দেশের ক্রীড়ামহল।

Advertisements

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Advertisements