এগিয়ে থেকে পরাজিত লাল-হলুদ, বিজয়রথ থামাল জামশেদপুর

সূচি অনুসারে আজ বিকেলে আইএসএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি (East Bengal vs Jamshedpur FC)। টানা দুই ম্যাচ জেতার দরুন আত্মবিশ্বাসে ভরপুর…

east-bengal-vs-jamshedpur-fc-isl-match-report-2-1-defeat

সূচি অনুসারে আজ বিকেলে আইএসএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি (East Bengal vs Jamshedpur FC)। টানা দুই ম্যাচ জেতার দরুন আত্মবিশ্বাসে ভরপুর ছিল অস্কার ব্রুজোর ছেলেরা। জামশেদপুরের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ঘরের মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু এভাবে যে মুখ থুবড়ে পড়তে হবে, তা স্বপ্নেও ভাবেই মশাল বাহিনী। এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরে যায় লাল হলুদ শিবির । বলাবাহুল্য, শুরু থেকেই জমজমাট হয়ে উঠেছিল এই খেলা। ছয় মিনিট নাগাদ গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল লাল হলুদ। দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান মিগুয়েল।

Advertisements

বক্সের ভিতরে গিয়ে রশিদকে সুন্দর একটি পাস দেন। কিন্তু রশিদ বেশ কিছুটা পিছনে থাকায় বল ধরে নেন জামশেদপুরের গোলরক্ষক অ্যালবিনো গোমস। প্রায় ১৩ মিনিট পর্যন্ত টানা আক্রমণে যায় ইস্টবেঙ্গল। কিন্তু গোলের খাতা খুলতে পারছিল না। ১৪ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে যায় জামশেদপুর। মেসি বাউলির থেকে বল পেয়ে ডান দিক থেকে দৌড় দেন ভিন্সি ব্যারেটো। জয় গুপ্তাকে কাটিয়ে শট নিলেও ঝাঁপিয়ে বল বাঁচিয়ে দেন গোলরক্ষক প্রভসুখন সিং গিল। এরপরই ইস্টবেঙ্গলের লালচুংনুঙ্গা হলুদ কার্ড দেখেন। একের পর এক সুযোগ নষ্ট করে মশাল বাহিনী। কিন্তু ৪০ মিনিট নাগাদ বাঁদিক থেকে আক্রমণ যায় লাল হলুদ। বিপিনের ক্রস থেকে বল পেয়ে নিজ দক্ষতায় গোল করেন এডমুন্ড লালরিনডিকা। যারফলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

   

কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণ প্রতি আক্রমণের খেলা শুরু হয়। ৬১ মিনিটে নিকোলার কর্নার থেকে বল পান স্টিফেন এজে। সেই বল সহজেই হেডে গোল করে ম্যাচ সমতায় ফেরান জামশেদপুরের এই বিদেশি। তারপর একের পর এক আক্রমণে গেলেও গোল করতে পারছিল না ইস্টবেঙ্গল। ৮৭ মিনিটের মাথায় মাদিহ তালালের পাস থেকে দুর্দান্ত শটে গোল করে মশাল বাহিনীর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রেই তাচিকাওয়া। স্কোরলাইন হয়ে যায় ২-১ গোল। অতিরিক্ত ৭ মিনিটের মধ্যে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল।

কিন্তু কাজে লাগাতে পারেননি ডেভিডরা। যারফলে শীর্ষস্থান ধরে রাখা আর সম্ভব হলো না। পয়েন্ট টেবিলে বেশ কিছুটা নেমে গেল লাল-হলুদ শিবির।

Advertisements
Advertisements