বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতলেই দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল, যুবভারতীতে মহারণ আজ

কলকাতা: বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসিকে মুখোমুখি সংঘর্ষে আহ্বান জানাচ্ছে ইস্ট বেঙ্গল। সন্ধ্যে ৭:৩০ মিনিটে শুরু মহারণ। লিগ টেবিলে একই পয়েন্টে থাকায় দুই দলই…

East Bengal ,Bengaluru FC , ISL, Indian Football

কলকাতা: বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসিকে মুখোমুখি সংঘর্ষে আহ্বান জানাচ্ছে ইস্ট বেঙ্গল। সন্ধ্যে ৭:৩০ মিনিটে শুরু মহারণ। লিগ টেবিলে একই পয়েন্টে থাকায় দুই দলই আজ ম্যাচ তুলে নিতে মরিয়া।

Advertisements

বর্তমানে ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি, উভয় দলই ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। তাই এই ম্যাচে পয়েন্ট জোগাড় করতে পারলেই লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে লাল-হলুদ শিবিরের। তবে প্রতিপক্ষে সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস, রাহুল ভেকের মতো অভিজ্ঞ ফুটবলাররা এত সহজে খেলার নিয়ন্ত্রণ ছাড়বেন না।

   

গত ম্যাচে সফলতা পায়নি বেঙ্গালুরু। তাই আগের ম্যাচের ফলাফল ভুলে ঘুরে দাঁড়াতে চাইবে টিম বেঙ্গালুরু এফসি। অন্যদিকে পরপর দুই ম্যাচ জিতেছে অস্কার ব্রুজোঁর দল। আত্মবিশ্বাস থাকলেও দলে কয়েকটি চোটের খবর রয়েছে। ইতিমধ্যে হাঁটুর চোটে লিগ থেকে ছিটকে গিয়েছেন নাওরেম মহেশ। এছাড়া মহম্মদ রশিদও ফিট নয়। তাঁর খেলাও আজ অনিশ্চিত।

তবে খুশির খবর বেঙ্গালুরু শিবিরে। ব্রিয়ান স্যাঞ্চেজের লাল কার্ডের শাস্তি মকুব করেছে ফেডারেশন। ফলে বৃহস্পতিবার ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামতে আর কোনো বাধা রইল না, যা চিন্তার কারণ ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচের।

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী, মোট ২০বার খেলার ময়দানে একে অপরের বিরোধীতা করেছে ইস্ট বেঙ্গল ও বেঙ্গালুরু এফসি। যার মধ্যে ১০বার জিতেছে কলকাতার এই বর্ষীয়ান ক্লাব এবং ৮বার জিতেছে বেঙ্গালুরু। পাশাপাশি ২টি খেলা অমীমাংসিত হয়েছে।

ইস্ট বেঙ্গল সম্ভাব্য লাইন আপস (৪-৪-২):
প্রভুসুখান গিল (গোলরক্ষক), জয় গুপ্তা, আনোয়ার আলি, জ্যাকসন সিং, মোহাম্মদ রাকিপ, বিপিন সিং, মোহাম্মদ রশিদ, সল ক্রেসপো, এডমন্ড লালরিন্দিকা, মিগুয়েল ফিগুইরা, ইউসেফ ইজ্জেজারি।

বেঙ্গালুরু এফসি সম্ভাব্য লাইন আপস (৪-৩-৩):
গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক); নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, রোশন সিং; সিরোজিদ্দিন কুজিয়েভ, ব্রায়ান সানচেজ, সুরেশ সিং ওয়াংজাম; সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস, আশিক।

Advertisements