নজর কাড়ছেন অস্কার ব্রুজো, কবে থেকে অনুশীলন শুরু করছে ইস্টবেঙ্গল?

কলকাতা: অন্যান্য মরসুম গুলির তুলনায় এবার যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড হোক কিংবা…

east-bengal-training-start-date-oscar-bruzo-form-isl

কলকাতা: অন্যান্য মরসুম গুলির তুলনায় এবার যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড হোক কিংবা সুপার কাপ। প্রায় প্রতিটি টুর্নামেন্টেই নজরকাড়া ফুটবল খেলতে দেখা গিয়েছিল অস্কার ব্রুজোর ছেলেদের। যদিও চূড়ান্ত সাফল্য আসেনি এখনও পর্যন্ত। ডুরান্ড সেমিফাইনাল পরাজিত হওয়ার পর আইএফএ শিল্ড সহ সুপার কাপের ফাইনালে উঠে ও কাজের কাজ কিছুই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে আটকে যেতে হয়েছিল ময়দানের এই প্রধানকে।

Advertisements

সেই হতাশা কাটিয়ে এবার দেশের প্রথম ডিভিশন লিগে চূড়ান্ত সাফল্য পেতে মরিয়া ইস্টবেঙ্গল। এক্ষেত্রে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে দুরন্ত জয় আসলেও পরবর্তীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে ধাক্কা খেতে হয়েছিল সৌভিক চক্রবর্তীদের। তারপর এফসি গোয়ার পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আসেনি জয়। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল মশাল ব্রিগেডদের। সেই ধাক্কা কাটিয়ে গত ম্যাচে পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ইউসেফ ইজ্জেজারি‌রা।

   

বলাবাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে যা অন্যতম। হিসাব অনুযায়ী এফসি গোয়ার পর ইস্টবেঙ্গল হয়তো একমাত্র দল যারা সাতটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। এমন অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন এবার ও ট্রান্সফার মার্কেটের সপ্তাহের সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন অস্কার ব্রুজো। এই প্রসঙ্গে নিজের সোশ্যাল সাইটে তিনি বলেন, ‘ মাত্র ৬টি ম্যাচডে-র মধ্যে তৃতীয়বারের মতো ‘সপ্তাহের সেরা কোচ’ নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই স্বীকৃতি আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দলের নিরলস পরিশ্রমেরই প্রতিফলন। আমরা সত্যিই অসাধারণ কিছু গড়ে তুলছি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

আপাতত বিরতি। শোনা যাচ্ছে, আগামী সোমবার থেকেই ফের অনুশীলন শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল দল। আসন্ন ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নিজেদের এই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন অস্কার।

Advertisements
Advertisements