বড় চমক! লাল-হলুদে এবার এই জাপানি ডিফেন্ডার

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট নজর কাড়ছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গতবার ভারত সেরা হয়েছিল ময়দানের এই প্রধানের পুরুষ ও মহিলা…

east-bengal-sign-japanese-defender-hitomi-tanaka-afc-womens-champions-league

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট নজর কাড়ছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গতবার ভারত সেরা হয়েছিল ময়দানের এই প্রধানের পুরুষ ও মহিলা দল। এক কথায় যা নজিরবিহীন ঘটনা। ইতিহাস অনুযায়ী দেখলে ভারতের প্রথম ও একমাত্র ফুটবল ক্লাব হিসেবে একই মরসুমে ভারত সেরা হয়েছে দুই বিভাগের দল।

Advertisements

তবে সেখানেই থেমে থাকেনি। কিছুদিন আগেই এএফসি চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়লাভ করেছিল মশাল ব্রিগেড। সেই সুবাদে দল স্থান করে নেয় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুতে।

   

যেখানে প্রথম অ্যাওয়ে ম্যাচে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করে ফিরে আসে মশাল ব্রিগেড। অন্যদিকে, বেশ কিছু সময় আগে থেকেই আন্তর্জাতিক মঞ্চে ঝড় তুলছে অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। গতবার ভারত সেরা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ট্রফি ও এনেছে মহিলা দল। যেটা নিঃসন্দেহে বিরাট বড় প্রাপ্তি সকলের কাছেই। কাজেই এবার প্রত্যাশা আগের থেকে অনেকটাই বেড়েছে সকলের। এবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগ শুরু করার আগে জাপানের এক মহিলা ডিফেন্ডারকে দলে টানল ইস্টবেঙ্গল। তিনি হিতোমি তানাকা। আগের সিজনে নেদারল্যান্ডসের প্রথম টায়ারের লিগে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন এই মহিলা ফুটবলার।

এছাড়াও জাপানের একাধিক শক্তিশালী ফুটবল ক্লাবের হয়ে খেলার পাশাপাশি ইউরোপে অনেকটা সময় কাটিয়েছেন হিতোমি। তার অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে মশাল ব্রিগেড।

Advertisements

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Advertisements