জল্পনার অবসান, লাল-হলুদে যোগ দিলেন আকে আর্নড লোবা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দল বদলের বাজারে ফের চমক। এবার আইভরি কোস্টের এক দাপুটে ফরোয়ার্ডকে দলে টেনে নিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। তিনি আকে আর্নড…

east-bengal-sign-ake-arnold-loba-ivory-coast-forward

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দল বদলের বাজারে ফের চমক। এবার আইভরি কোস্টের এক দাপুটে ফরোয়ার্ডকে দলে টেনে নিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। তিনি আকে আর্নড লোবা। আজ কিছুক্ষণ আগেই সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা স্পষ্ট করে দিল মশাল ব্রিগেড। যা নিঃসন্দেহে খুশি করবে সকল সমর্থকদের। বলাবাহুল্য, গত কয়েকদিন ধরেই এক বিদেশি স্ট্রাইকারকে দলে টানার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। সেক্ষেত্রে একাধিক হাইপ্রোফাইল নাম উঠে আসতে শুরু করেছিল বারংবার। যার মধ্যে ছিলেন আইভরি কোস্টের বছর আঠাশের এই ফুটবলার।

Advertisements

সময় এগোনোর সাথে সাথেই কথাবার্তা এগিয়ে গিয়েছিল অনেকটাই। স্বাভাবিকভাবেই তার যোগদানের বিষয়টি ছিল সময়ের অপেক্ষা। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে গেল। এবার দলের আক্রমণভাগে শক্তি বাড়াতে এই ফরোয়ার্ডকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। একটা সময় নিজেদের দেশের অনূর্ধ্ব ২০ দলের সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে নিজের দেশ সহ মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শক্তিশালী ফুটবল ক্লাবের হয়ে ও খেলতে দেখা গিয়েছিল লোবাকে। যার মধ্যে গত ২০১৯-২০২০ সালে মেক্সিকান কাপ ও ২০২০-২০২১ সালে সিএফ মন্টেরের হয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ জয় অন্যতম সাফল্য।

   

শোনা যাচ্ছিল একটা সময় ইংলিশ চ্যাম্পিয়নশিপের একটি দল ও আগ্ৰহ প্রকাশ করেছিল এই ফুটবলারকে নিয়ে। শেষ পর্যন্ত বাজিমাত করল মশাল ব্রিগেড। ভারতীয় ক্লাব ফুটবলে নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। তবে এমন হাইপ্রোফাইল ফুটবলারের আসায় আন্তোনিও লোপেজ হাবাসের হাতে আক্রমণের অস্ত্র যে বাড়ল সেটা বলাই চলে।

আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯

Advertisements

আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ

আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

Advertisements