আধা ঘন্টাও বাকি নেই। তারপরই শুরু হতে চলেছে এবারের (Durand final)ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের মেগা ফাইনাল। যেখানে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। খাতায় কলমে ইস্টবেঙ্গল এর থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান দল।
বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টের শুরুতে মুখোমুখি হয়েছিল এই দুই প্রধান। যেখানে শেষ পর্যন্ত আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের নাস্তানাবুদ করে খেতার জয় করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবারও ফাইনাল ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ।
আরও দেখুনঃ জামশেদপুর ছেড়ে এবার পাঞ্জাবে যোগ দিলেন মেসি বাউলি
অপরদিকে মোহনবাগানের কাছে প্রথম ম্যাচে নাস্তানাবুদ হওয়ার (Durand final)পর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল মশাল ব্রিগেড। একের পর এক জয় তুলে নিয়ে অনায়াসেই দল উঠে এসেছিল সেমিফাইনালে। সেখানে এসসি দিল্লির বিরুদ্ধে কষ্টার্জিত জয় ছিনিয়ে নিয়ে দল চলে আসে ফাইনালে।
ট্রফি জয়ের সম্ভাবনা যে অনেকটাই ক্ষীণ সেটা ভালো মতোই জানেন সকলে। তবুও নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের। সেইমতো একাদশ সাজিয়েছেন হাবাস। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগে থাকছেন আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, জয় গুপ্তা, সন্দীপ মান্ডি। মাঝমাঠে থাকছেন মহম্মদ রশিদ, জিকসন সিং, দানি রামিরেজ।
আরও দেখুনঃ East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর সমর্থকদের
আপফ্রন্টে থাকছেন হর্দিক ভাট, বিপিন সিং, এডমুন্ড লালরিন্ডিকা। (Durand final)লাচেনপা থেকে শুরু করে রোহিত দানু, ডেভিড লালহানসাঙ্গা, ক্রিস ইকোনোমিডিসদের আপাতত রিজার্ভে রাখছেন স্প্যানিশ কোচ। অপরদিকে, সবুজ-মেরুনের গোলরক্ষক হিসেবে আজও থাকছেন বিশাল কাইথ।
রক্ষণভাগে থাকছেন অধিনায়ক শুভাশিস বসু, রাহুল ভেকে, আলবার্তো রদ্রিগেজ, জেলকোভিচ। মাঠমাঠে থাকছেন আপুইয়া, অনিরুদ্ধ থাপা, অভিমিতেইরা। দুই উইংয়ে দেখা যেতে চলেছে মনবীর সিং এবং লিস্টন কোলাসোকে। ফরোয়ার্ডে থাকছেন অজি তারকা জেমি ম্যাকলারেন।
মেহেতাব সিং থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতে সহ মিগুয়েল ফেরেইরার মতো ফুটবলাররা আপাতত রিজার্ভে থাকলেও প্রয়োজনে তাদের মাঠে নামানোর কথা ভাবতে পারেন প্যানোস।
