সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার ইন্টার কাশীকে হারিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল (ISL 2026) চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। সেই নিয়ে খুশির আমেজ বয়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। বাইশ বছরের অপেক্ষার পর জাতীয় লিগ জয় নিঃসন্দেহে বাড়তি উন্মাদনার সৃষ্টি করেছিল। সেই খেতাব জয়ের সুবাদেই এবার আন্তজার্তিক মঞ্চে প্রতিনিধিত্ব করছে মশাল ব্রিগেড। সপ্তাহ কয়েক আগেই তারা লড়াই করে এসেছে জর্ডানের শক্তিশালী ফুটবল ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে। তবে সামনে আরও কঠিন লড়াই। সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
তবে এসবের মাঝেই আজ সামনে এসেছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ সূচি। বলাবাহুল্য, এসিএলের কথা মাথায় রেখেই টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহে কোনও ম্যাচ থাকছে না লাল-হলুদের। তারপর অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকেই এবার অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী আগামী ১৮ই অক্টোবর প্রথম ম্যাচ। যেখানে অ্যাওয়ে হিসেবে খেলতে হবে নয়া দল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। তারপর ২৩শে অক্টোবর দ্বিতীয় অ্যাওয়ে। যেখানে প্রতিপক্ষ ইন্টার কাশী ফুটবল দল। তৃতীয় ম্যাচ ৭ই নভেম্বর। চেন্নাইয়ের মাটিতে খেলতে হবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।
আগামী ২০শে নভেম্বর স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচ দিয়েই প্রথম হোম ম্যাচ শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা। দিন আটেকের ব্যবধানে ২৯ তারিখ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। তৃতীয় হোম ম্যাচ ৪ঠা ডিসেম্বর। যেখানে লড়াই করতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে। ১৩ই ডিসেম্বর তারা উড়ে যাবে দেশের বানিজ্য নগরে। যেখানে প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। তিন দিনের ব্যবধানে দল নামবে কান্তিরাভার বুকে। যেখানে থাকছে বেঙ্গালুরু এফসি। আগামী ২১শে ডিসেম্বর ফের হোম ম্যাচ। যেখানে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড প্রতিপক্ষ।
তারপর নতুন বছরের ৩ তারিখ অর্থাৎ ৩রা জানুয়ারি যুবভারতীতে দল খেলবে ওডিশা এফসির সঙ্গে। পাঁচ দিনের ব্যবধানে ফের হোম ম্যাচ। লড়াই করতে হবে এফসি গোয়ার বিরুদ্ধে। ১৬ই জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্টের প্রথম লেগ।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
