পিছিয়ে থেকে জয়, কাস্টমসকে হারিয়ে শিল্ড শুরু লাল-হলুদের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ক্যালকাটা কাস্টমস। শেষ…

east-bengal-beat-calcutta-customs-3-1-ifa-shield-2026

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ক্যালকাটা কাস্টমস। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় বিনো জর্জের ছেলেরা। এদিন দলের হয়ে গোল পান যথাক্রমে রোহিত কুমার, রোহিত দানু এবং আকাশ হেমব্রম। অন্যদিকে, কাস্টমসের হয়ে একটি মাত্র গোল করে যান রিকি ঘরামি। একটা সময় রিকির গোলেই এগিয়ে ছিল ময়দানের এই দল। কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হয়নি। ২৯ মিনিটের মাথায় সুযোগ বুঝেই গোল করে দলকে সমতায় এনেছিলেন রোহিত কুমার।

Advertisements

   

ম্যাচে ফেরার পর থেকেই আরও যথেষ্ট আক্রমণাত্মক হয়ে ওঠে লাল-হলুদ ব্রিগেড। মাঝে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছিল কাস্টমস দল। তবে গোলরক্ষক গৌরব সাউয়ের দৌলতে আর বিপদ ঘটেনি। প্রথমার্ধের শেষে বজায় ছিল ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর কিছু সময়ের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়ে যান রোহিত দানু। এগিয়ে যাওয়ার পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের। এসবের মাঝেই কাস্টমস গোলরক্ষককে একা পেয়ে ও গোলের সুযোগ নষ্ট করেন জেসিন টিকে।

নাহলে অনায়াসেই বাড়ত ব্যবধান। শেষে ৮৫ মিনিটের মাথায় কাস্টমসের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান আকাশ হেমব্রম। যারফলে দুইটি গোলের ব্যবধানে আসে জয়‌।

Advertisements

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Advertisements