বিদায় জানিয়েছে মোহনবাগান, নেটমাধ্যমে বিশেষ পোস্ট দিমির

মোহনবাগানকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট দিমিত্রি পেত্রাতোসের। কী লিখলেন অজি তারকা? পড়ুন।

dimitri-petratos-farewell-message-mohun-bagan-instagram-post

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক মরসুম ধরেই মোহনবাগান (Mohun Bagan) জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল দিমিত্রি পেত্রাতোসের। মাঝমাঠের দখল নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের জালে বল জড়ানো, প্রত্যেক ক্ষেত্রেই দাপট ছিল এই অজি তারকার। যারফলে খুব অল্প দিনেই আপামর বাগান সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছিলেন তিনি। সময়ের সাথে সাথে বাগানের কোচ বদল ঘটলেও বদলায়নি দিমির সক্রিয়তা। হুয়ান ফেরেন্দো থেকে শুরু করে আন্তোনিও লোপেজ হাবাস হোক কিংবা হোসে মোলিনা, সার্জিও লোবেরা‌। প্রত্যেকের কাছেই ভরসাযোগ্য ছিলেন তিনি।

Advertisements

Also Read | ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই

   

ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড, আইএসএল লিগ শিল্ড হোক কিংবা ট্রফি। জিতেছেন সবকিছুই। কিন্তু সময়ের সাথে সাথেই চেনা ছন্দ যেন হারাচ্ছিলেন দিমিত্রি পেত্রাতোস। গত মরসুমে খুব একটা নজর কাড়তে পারেননি তিনি। কাজেই আগত সিজনে তাকে যে আর দলে ফেরাবে না মোহনবাগান, সেটা জানা ছিল সকলের। অবশেষে গত কয়েকদিন আগে জানিয়ে দেওয়া হয় সেটি। এবার আজ কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইট থেকে দেশের এই শক্তিশালী দল ও দলের সমর্থকদের নিয়ে নিজের সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট করেন এই অজি ফুটবলার।

Also Read | মোহনবাগানের পথেই ছাংতে, ঘোষণার অপেক্ষায় সমর্থকরা

Advertisements

যেখানে তিনি লেখেন, ‘ এই দলের জার্সি পরা, এই দলের জন্য লড়াই করা এবং প্রতিদিন আপনাদের ভালোবাসা অনুভব করা আমার জীবনের পরম সৌভাগ্য। প্রতিটি উল্লাস, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি স্মৃতির জন্য ধন্যবাদ, যা আমার সাথে চিরকাল থাকবে। সব কিছুর জন্য ধন্যবাদ।’

Advertisements