IFL: ৩ গোল দিয়ে আইজলের বিপক্ষে একপেশে জয় ডেম্পো এসসির

শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে দাপিয়ে বেড়িয়েছে ডেম্পো এসসি। ম্যাচের সব কোটি গোল এসেছে এই দলের থেকেই। প্রতিপক্ষ সম্পূর্ণ নিষ্প্রভ। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে প্রথম গোলটি আসে। ৪৩তম মিনিটে বল জালে জড়ান মার্কাস জোসেফ। স্কোর দাঁড়ায় ১-০।

dempo-sc-beat-aizawl-fc-3-0-ifl-2025-26-match-report

চলছে ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬ (IFL)। অষ্টম রাউন্ডে আজ ডেম্পো এসসি ঘরের মাঠে আমন্ত্রণ জানিয়েছিল আইজল এফসিকে। ফাতোরদা স্টেডিয়াম, মাডগাঁও-তে অনুষ্ঠিত এই ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে ডেম্পো এসসি।

Advertisements

এদিন শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে দাপিয়ে বেড়িয়েছে ডেম্পো এসসি। ম্যাচের সব কোটি গোল এসেছে এই দলের থেকেই। প্রতিপক্ষ সম্পূর্ণ নিষ্প্রভ। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে প্রথম গোলটি আসে। ৪৩তম মিনিটে বল জালে জড়ান মার্কাস জোসেফ। স্কোর দাঁড়ায় ১-০।

   

এরপর ফের ৫৪তম মিনিটে হোসে লুইস মোরেনো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপরেও আইজল ম্যাচে ফেরেনি। অবশেষে সেবাস্তিয়ান গুতিয়েরেজ অতিরিক্ত সময়ে দলের হয়ে বল গোলপোস্টে পাঠান। আর স্কোর দাঁড়ায় ৩-০। ব্যাস! এরপর ডেম্পো এসসির জয় নিশ্চিত হয়ে যায়।

এই ম্যাচ জয়ের পর ৯ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে রয়েছে ডেম্পো এসসি। অন্যদিকে আইজল এফসিও ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ডায়মন্ড হারবার এফসি।

Advertisements
Advertisements