মোহালিতে দিল্লি-গোয়া দ্বৈরথ, শীর্ষে ওঠার লক্ষ্যে সতর্ক গোয়ার কোচ

Kolkata, April 20: সোমবার ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬ -এর আসন্ন ম্যাচে স্পোর্টিং ক্লাব দে গোয়া প্রতিদ্বন্দ্বিতা করবে দিল্লি ফুটবল ক্লাব। মোহালির মিনার্ভা অ্যাকাডেমি গ্রাউন্ডে এই…

delhi-fc-vs-sporting-goa-match-preview-mohali-coach-reaction

Kolkata, April 20: সোমবার ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬ -এর আসন্ন ম্যাচে স্পোর্টিং ক্লাব দে গোয়া প্রতিদ্বন্দ্বিতা করবে দিল্লি ফুটবল ক্লাব। মোহালির মিনার্ভা অ্যাকাডেমি গ্রাউন্ডে এই ম্যাচ শুরু বিকেল ৪টে থেকে। আজ ফুটবল ময়দানে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হতে চলেছে সমর্থকরা।

Advertisements

বর্তমানে স্পোর্টিং ক্লাব দে গোয়া ও দিল্লি ফুটবল ক্লাব, উভয় দলই ভালো পজিশনে রয়েছে। মোট তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখল করেছে দিল্লি এফসি। এই মরসুমে এখনো পর্যন্ত অপরাজিত। উল্টোদিকে শেষ ম্যাচে ১-০ গোলের জয়ের পর পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পোর্টিং গোয়া। তাদের মোট চার ম্যাচে সংগ্রহ ৭ পয়েন্ট।

   

গত ম্যাচে সুদেবা দিল্লির এফসি-র বিরুদ্ধে জয়টি গোয়াকে সঠিক কৌশল, ধৈর্য ও রক্ষণাত্মক চেহারাকে দৃঢ় করেছে। এই বৈশিষ্ট্যগুলিই আজকের ম্যাচে ফের দেখা যাবে বলে আশা করছেন স্পোর্টিং ক্লাব দে গোয়ার সহকারী কোচ স্যাভিও ভাজ। তিনি বলেন, “সাম্প্রতিক ফলাফলগুলো আমাদের একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।”

আসন্ন ম্যাচ নিয়ে স্যাভিও ভাজ বলেন, “পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকাটা একটি মজবুত ভিত্তি, কিন্তু আমাদের লক্ষ্য শীর্ষস্থান। মোহালির এই ম্যাচটিতে উচ্চ মনোযোগের প্রয়োজন। দিল্লি এফসি একটি প্রতিযোগী দল, এবং ঘরের বাইরে খেলতে গেলে সবসময়ই নিখুঁত পারফরম্যান্সের প্রয়োজন হয়।”

Advertisements

বলা ভালো আজকের এই দ্বৈরথ দুই শক্তিশালী দলের লড়াই। ফলাফল যে কোনো দলের পক্ষেই হতে পারে। কারণ আজকের ম্যাচ জিততে পারলে টেবিলে আরও একধাপ উঠে একে অপরকে ছাপিয়ে যেতে পারবে তারা। পাশাপাশি এই টুর্নামেন্টে নিজেদের অবস্থানও শক্তিশালী হবে।

Advertisements